• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ইসলাম নিয়ে ভয় দেখায় দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা: চরমোনাই পীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ জমকালো আয়োজনে নতুন করে যাত্রা শুরু করলো দৈনিক এদিন পত্রিকা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন শাহিন আক্তার লাইটার জাহাজ থেকে ৩ দিনের মধ্যে পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি ‘জামায়াতকে যারা ভোট দেবে দিনের বেলায় তাদের রগ কাটবো’ আমি আওয়ামী লীগেরও দায়িত্ব নিয়ে নিলাম: নুর নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের ৬৬টি ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিতে ২১

মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর আহম্মদপুর নামাপাড়ায় ৪ ফেব্রুয়ারি রোজ বুধবার মনোহরদী–বেলাবো আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন।
উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জনাব আকরাম হোসেন বকুল, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির ও মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক মনোহরদী উপজেলা তাঁতী দলের শাহাবুদ্দিন মেম্বার, সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সভাপতি ফোরকান মিয়া, শ্রমিক দলের সভাপতি বেলায়েত হোসেন খোকা, ইউপি সদস্য রাকিবুল ইসলাম রাকিব, যুবদল নেতা রুহুল আমিন শৈকতসহ রাসেল, জাকির, এমদাদুল হক ইদ্রিস এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts