মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড।
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) পরিচালিত অভিযানে শাহাদাৎ (পিতা: হেলাল উদ্দিন), সাং-পীরপুর, ইউনিয়ন-খিদিরপুর, উপজেলা-মনোহরদীকে মাদক সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করার সময় হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মনোহরদী থানার এসআই শহীদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।