• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণপদক চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণে কড়া বার্তা আইজিপি ঘরে বসে হাতের কাজ করে ইনকাম জাতীয় প্রেস ক্লাবে ইফতার: ব্যস্ততার ফাঁকে এক অনানুষ্ঠানিক পুনর্মিলন মার্কিন দূতাবাসসহ ডিপ্লোম্যাটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ৩০২ কোটি ডলার মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সম্পাদক সুজন বর্মণ বায়তুল মোকাররমে চলছে মাসব্যাপী ইসলামি বইমেলা নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় চরম সহিংসতা লক্ষ্য করছি: পরওয়ার ডিজিএফআই মহাপরিচালকের দায়িত্ব নিলেন কায়সার রশীদ চৌধুরী

মনোহরদীতে বীর আহম্মদ পুর গ্রামে কাছিটান খেলা উদ্বোধন করলেন ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল -শৈশব।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৭০৫ Time View
Update : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মনোহরদীতে বীর আহম্মদ পুর গ্রামে কাছিটান খেলা উদ্বোধন করলেন আব্দুল্লাহ আল -শৈশ।

মো হিমেল মিয়া
মনোহরদী, নরসিংদী।
নরসিংদী মনোহরদীতে খিদিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বীর আহম্মদ পুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ৯ মে রোজ শুক্রবার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাছিটান খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার জনাব শাহাবুদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদী ব্রিকস ফিল্ড এর স্বত্বাধিকারী জনাব মো: মাঈন উদ্দিন বাবুল । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল শৈশব। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাক সরকার প্রবাসী ইতালি, জনাব মোঃ রাসেল মাহমুদ বিশিষ্ট সমাজসেবক বীর আহম্মদ পুর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তারেক সরকার, ব্যবসায়ী ঢাকা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকরাম হোসেন বকুল লাইব্রেরিয়ান খিদিরপুর কলেজ, জনাব মোঃ জিয়াউল হক জিয়া বিশিষ্ট ব্যবসায়ী চালাকচর বাজার, জনাব মোঃ বেলায়েত হোসেন খোকা বিশিষ্ট সমাজসেবক বীর আহমদপুর, জনাব মোঃ রুহুল আমিন সৈকত বিশিষ্ট ব্যবসায়ী সৈকত কুটির শিল্প, জনাব মোঃ নাঈম আহমেদ প্রবাসী সিঙ্গাপুর,জনাব মোঃ শাহাদাত হোসেন সমাজসেবক বীর আহমদ পুর, জনাব মো খাইরুল ইসলাম পরিচালক বসন্ত বিলাস ফুড প্যারাডাইস, জনাব মোঃ হিমেল মিয়া সদস্য মনোহরদী উপজেলা প্রেসক্লাব, জনাব মোঃ মনিরুজ্জামান দলিল লেখক মনোহরদী সাব রেজিস্টার অফিস। জনাব মোঃ আলফাজ মৃধা প্রবাসী দুবাই,ডেনমার্ক প্রবাসী আব্দুল্লাহ আল শৈশব বলেন কাছিটান খেলা বাঙালি জাতির ঐতিহ্য। এটি গ্রাম বাংলার জনপ্রিয় খেলা। গ্রামের প্রত্যেকটা মানুষ এ খেলা পছন্দ করে।তাছাড়া খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজন আছে। গ্রামের যে কোনো ভালো কাজের সাথে সব সময় আমি আপনাদের পাশে আছি। আমি আপনাদের পাশে থেকে আমাদের গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই।উক্ত খেলায় অংশগ্রহণ করেন মোল্লাবাড়ি একাদশ বনাম ফুলের বাড়ি একাদশ। খেলা পরিচালনা করেন আলাউদ্দিন ফকির। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিদারুল ইসলাম, ও তোফাজ্জল হোসেন অন্তর। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts