মনোহরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজনে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল। উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনূর রহমান সরকার দোলন, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।