• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে জমি বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ – IPCSBDPress

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন


আপডেটঃ ৩:১০ অপরাহ্ণ | এপ্রিল ০১, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার মনতলা এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।ভুক্তভোগী মুকুল মিয়া জানান, প্রতিপক্ষ তারা মিয়া গংয়ের সঙ্গে প্রায় সাত বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছে।পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এ বিরোধ ধীরে ধীরে আইনি জটিলতায় রূপ নেয়।তার অভিযোগ, গত ৫ আগস্টের পর প্রতিপক্ষ নদীর পাড়ের জমিতে হামলা চালিয়ে ৬টি বাঁশঝাড়, ১০-১২টি রেইনট্রি চারাগাছ এবং ২৫-৩০টি কলাগাছ কেটে নিয়ে যায়।পাশাপাশি তার পানের বরজে কাজ করতে বাধা দেওয়া হয়, যার ফলে প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, লটকন বাগান পরিষ্কার করার সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর করে এবং একাধিক গাছ কেটে ফেলে।দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন মুকুল মিয়া।তার অভিযোগ, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক তার জমির ওপর দিয়ে ৮-১০ ফুট চওড়া রাস্তা নির্মাণ করে জমি দখলের চেষ্টা করছে।

ঘটনার এক পর্যায়ে গত ৯ নভেম্বর খিদিরপুর বাজারে আপোষ-মীমাংসার আলোচনা করতে গেলে প্রতিপক্ষ তাকে গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।এতে তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান মুকুল মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের উদ্যোগে একটি দরবার অনুষ্ঠিত হয়।

সেখানে উভয় পক্ষ আপোষে সম্মত হয়ে মুচলেকা প্রদান ও মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে তারা মিয়া গং আবারও আদালতে মামলা দায়ের করে, যা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।মুকুল মিয়া আরও জানান, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিনি মনোহরদী থানার আওতাধীন রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া ৮ মার্চ নিজের দখলীয় জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাধা দেয় এবং প্রাণনাশের হুমকি প্রদান করে বলে অভিযোগ করেন তিনি।বর্তমানে মুকুল মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts