• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

মনোহরদীতে খোলা বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি: মোবাইল কোর্টে জরিমানা

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ ১ এপ্রিল ২০২৬ তারিখে মনোহরদী পৌরসভা ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৩টি পৃথক মামলায় মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ডিজেল বিক্রয় নিশ্চিত করা হয়।
এছাড়াও, আনোয়ার ফিলিং স্টেশনে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী একজনকে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, অবৈধভাবে তেল বিক্রি এবং অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts