• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার – IPCSBDPress

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৫১ অপরাহ্ণ | মার্চ ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কোনাপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে সোবহান (৪১) এবং খিদিরপুর গ্রামের আবদুস সালামের ছেলে মনসুর (২৪)।পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলামের দিকনির্দেশনায় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সফিকুল ইসলামের নেতৃত্বে এবং এসআই মো. আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স খিদিরপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় বাজারের তিন রাস্তার মোড়ের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা সড়কে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের আটক করা হয়।আটকের পর তাদের দেহ তল্লাশি করে ১০টি ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।মনোহরদী থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts