• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
Oplus_131072

মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চালাকচর ইউনিয়নের পূর্ব চালাকচর এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৩৮) ইমাম উদ্দিনের বাড়ি সংলগ্ন ভুইঞা বাড়ি প্রাইমারি স্কুলগামী ইটের সলিং সড়কে কয়েকজন সহযোগীকে নিয়ে ইয়াবা ক্রয়-বিক্রয় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
ইং ১২/০৩/২০২৬ খ্রি. তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭:০০ ঘটিকায় মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলামের নির্দেশনায় এসআই মোহাম্মদ শহীদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় জাকির হোসেনকে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তবে তার সাথে থাকা অন্যান্য সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাকে মাদকমুক্ত করাই পুলিশের লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts