• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জের গোলাকান্দাইলে যৌথ অভিযান, ৯ মাদকসেবী গ্রেপ্তার মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু দক্ষিণ শিয়াচরে বেহাল সড়ক পরিদর্শনে এনসিপি নেতা গাফফারী নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁয়ে কোটি টাকার মোবাইল চুরি জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: মনোহরদীতে শ্রেষ্ঠ কলেজ প্রধান হিসেবে মোঃ নাজিম উদ্দিনকে সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের  বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ফতুল্লায় মাদক দ্রব্য ও বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার ৩ মনোহরদীতে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত। মনোহরদীতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মদনপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে মদনপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন দগ্ধের ঘটনায় সুলতানা আক্তার (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

 

শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সুলতানার শরীরের ৯০শতাংস দগ্ধ হয়েছিল।

 

বর্তমানে মান্নান ৩০ শতাংশ, সিয়াম ৭৭, মিমি ৪১ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। হযরত আলীর ৮ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর ছোটবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সবজি ব্যবসায়ী আলী আহমদ মান্নান (৫০), তার স্ত্রী গার্মেন্টস কর্মী সুলতানা আক্তার (৪২), ছেলে কলেজ শিক্ষার্থী সিয়াম (১৯) ও মেয়ে স্কুল শিক্ষার্থী মিমি (৯) এবং পথচারী শিশু হযরত আলী (৮)।

বিজ্ঞাপন

 

দগ্ধ ও তাদের স্বজনরা জানান, মদনপুরে একতলা বাড়িটিতে ভাড়া থাকে ওই পরিবার। তাদের বাসার গ্যাসের চুলার লাইন লিকেজ থাকায় বাসার ভাড়াটিয়া আলী আহমদ মান্নান নিজেই আজ সেটি মেরামত করেন। এরপর তার স্ত্রী সুলতানা আক্তার চুলায় রান্না বসান। এর কিছুক্ষণ পর সেখান থেকে বিস্ফোরণ হয়। এতে মান্নান-সুলতানা দম্পতি ও তাদের দুই সন্তান সিয়াম, মিমি এবং পথচারী শিশু হযরত আলী দগ্ধ হয়। উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাদেরকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts