• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরের মুরাদপুরে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার হার্ভার্ডে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় সিআইপি হাসান মিয়া খোকনকে সংবর্ধনা সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২ বন্দরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে – স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

ভারতের ঘটনা বাংলাদেশের বলে প্রচার, শনাক্ত ফ্যাক্টওয়াচের

Reporter Name / ৩৭৭ Time View
Update : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন


ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ঘটনা বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

 

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

 

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, হাতে মানুষের কাটা মাথা নিয়ে কথা বলছেন এক ব্যক্তি, এ ধরনের একটি ভিডিও শেয়ার করে কিছু পোস্টে দাবি করা হচ্ছে, এই খুনের ঘটনাটি বাংলাদেশে ঘটেছে। সূত্রঃ বাসস

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঘটনাটি ভারতের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এটি ঘটেছে।

 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়ে গেছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts