• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

বেলাবতে আড়িয়ালখাঁ নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর বেলাব উপজেলার আড়িয়ালখাঁ নদে গোসলে নেমে মোঃ তামিম মিয়া (১২) নামে এক মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থী নিখোঁজের ২৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আড়িয়ালখাঁ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গাঙ্গুলপাড়া গ্রামের মোঃ মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী।

তামিমের স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে বন্ধুদের সাথে চর-বেলাব ব্রীজ ঘাট ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়াল খাঁন নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে পানিতে ভেসে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সাথে থাকা বন্ধুরা আশেপাশের লোকজনকে ডাকতে থাকে। তারা এসে খোঁজাখুঁজি শুরু করে।

পরে খবর পেয়ে বেলাবর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েকঘন্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে। আর এ অভিযান চলে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টা পর্যন্ত। পরে নিহতের মরদেহের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

এদিকে শুক্রবার সকাল ৮ টা থেকে আবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বেলা ১২ টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করি। পরবর্তীতে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়, কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করা হলেও শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়, বহু চেষ্টা করে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category