• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ঘর থেকে দম্পতির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার – IPCSBDPress পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম-রুবেলা টিকা দেয়া শুরু – IPCSBDPress দুই যুগে পা রাখল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – IPCSBDPress নরসিংদীতে হানিট্র্যাপে প্রবাসী অপহরণ, ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় গ্রেফতার ৪ পানি পানেই কি ত্বক সুন্দর থাকে? রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress সোনারগাঁয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​লক্ষীপুর থেকে নিখোঁজ হওয়া দুই শিশু ফতুল্লায় উদ্ধার সোনারগাঁয়ে পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

বিএনপি ফের নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করলে রাজপথে নামা হবে

Reporter Name / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যদি জুলাই সনদে নোট অব ডিসেন্ট ঢোকানোর পাঁয়তারা করে, তাহলে সবাইকে নিয়ে রাজপথে নামা হবে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগে সাকিব আল হাসান, মাশরাফি ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হয়ে নৌকার ভোট চাইত। দেশে নতুন ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর এসেছে যারা ধানের শীষে ভোট চায়। শহীদ পরিবারের পাশে আছি। তবে, চব্বিশের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে আমরা বসে থাকব না।

তিনি আরও বলেন, ভোট পাবে তারাই যারা সংস্কারের পক্ষে। নির্বাচনের আগে সংস্কার জোট গঠন হবে। ধানের শীষে ভোট দিলেও সংস্কার হবে না, দাঁড়িপাল্লায় দিলেও সংস্কার হবে না। আমরা একক নেতৃত্বে পার্লামেন্ট চাই না। কেন ফ্যাসিস্টকে বিদায় করে আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাব।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts