• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নির্বাচনে নিরাপত্তা, অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ: আহত অবস্থায় ৯৬ জনকে আনা হয় ঢাকা মেডিকেলে তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান শহীদ ওসমান হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না: নাহিদ ইসলাম ড. ইউনূসকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ? সোশ্যাল মিডিয়ায় পুলিশ সদস্যরা নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার – একুশের কাগজ ৪ মেট্রো স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার – একুশের কাগজ

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন


জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এর একদিন পর রোববার ঢাকায় নির্বাচনি জনসমাবেশ করবে দলটি। ওই দিন দুপুর ২টায় নয়াপল্টনে এ জনসমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা জনসমাবেশে অংশ নেবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, হোটেল সোনারগাঁয়ে শুক্রবার দুপুর ৩টায় বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে দলটির নীতি ও কর্মসূচির দিকনির্দেশনা এ ইশতেহারের মাধ্যমে তুলে ধরা হবে।

রিজভী বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এবারের নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে বিএনপি আশাবাদী। তিনি বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।

এছাড়া যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান এবং জাতীয়তাবাদী তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts