[ad_1]
নারায়ণগঞ্জের বন্দরে ড্রেজার ব্যবসায়ী জুয়েল ওরফে বালু জুয়েল হত্যা মামলায় দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ মে) দুপুরে বন্দর থানাধীন নাসিক ১৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর আশ্রয়ন প্রকল্প সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে ব্যবসায়ী জুয়েলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জুয়েল ওরফে বালু জুয়েল (৪২) স্থানীয় বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী ছিলেন।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সীমান্ত, খোকন, ফাহিম, আকাশ ও আশিকসহ একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জুয়েলের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত দুই আসামি— আকাশ (২৩) এবং আশিক (২৪)কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে পুলিশ।
[ad_2]