• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন |
  • English Version

বন্দরে মার্চ মাসে ৪৭ মামলা

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন


বন্দর থানায় বিভিন্ন অপরাধে গত মার্চ মাসে বিভিন্ন অপরাধে ৪৭টি মামলা হয়েছে। তবে হত্যা কিংবা ডাকাতিসহ চাঞ্চল্যকর কোন মামলা হয়নি। মামলাগুলোর মধ্যে মাদক মামলা ২৬টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ৩টি, চুরি ৩টি, অস্ত্র আইনে ১টি, পুলিশ আক্রান্ত ১টি, দ্রুত বিচার আইনে ১টিসহ অন্যান্য ১১টি মামলা।
জানা গেছে, বন্দর থানায় ২৬টি মাদক মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ হাজার ৭ ১৬ পিস ইয়াবা, ৭৫০ গ্রাম গাঁজা, ২৮ পুরিয়া হেরোইন উদ্ধার করে। ২৬টি মাদক মামলায় ৩৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়াও বন্দর থানা পুলিশ বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৭ জন, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২৯ জন ও সাজাপ্রাপ্ত ৬ জন আসামীকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান,  বছরের অন্য মাসের তুলনায় মার্চ মাসে বন্দরে আইনশৃঙ্খলা খুবই ভালো ছিলো। আমরা ২৬টি মাদক মামলায় ৩৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। মাদকের বিষয়ে বন্দরে জিরো ট্রলারেন্স।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts