[ad_1]
নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বন্দরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করা হয়।
এসময় বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাওছার আশা, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফ উদ্দিন এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
[ad_2]