• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ – IPCSBDPress মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা রানার বিরুদ্ধে গুমের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবদল নেতা আনু হত্যা মামলার বাদীকে মব করে পুলিশে দেয়ার অভিযোগ বন্দরে অভাবের তাড়নায় নবজাতককে শীতলক্ষ্যায় ফেলে হত্যার চেষ্টা সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৫ দেড় দিনের তেল বিক্রি হচ্ছে দুই ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু, অংশ নিচ্ছে ৩০ শিক্ষার্থী – IPCSBDPress মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে নারী আটক, ইয়াবা উদ্ধার নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেনকে গণমানুষের সংবর্ধনা

বন্দরে অভাবের তাড়নায় নবজাতককে শীতলক্ষ্যায় ফেলে হত্যার চেষ্টা

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন


 অভাবের তাড়না সইতে না পেরে  নবজাতককে কন্যা সন্তানকে  প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যর্থ চেষ্টা চালিয়ে এক মা।
ওই  সময় এলাকাবাসী  প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতক শিশুটিকে জীবিত অবস্থায়  উদ্ধার করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারের মাধ্যমে বন্দর থানা পুলিশকে অবগত করে।  খবর পেয়ে বন্দর পুলিশ  ফাঁড়ীর উপ পরিদর্শক আরিফ তালুকদারসহ  সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধারসহ তার মাকে থানায় নিয়ে আসে।  বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টায় নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের  বন্দর থানার বক্তারকান্দীস্থ শীতলক্ষ্যা  নদীর তীর থেকে ওই নবজাতককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে এলাকাবাসী।  
বন্দর থানা পুলিশ বিষয়টি  উপজেলা  সমাজ সেবা কর্মকর্তাকে জানালে খবর পেয়ে সমাজ সেবা অফিসার মোঃ ফয়সাল  থানায় এসে  মা ও বাবার কাছ থেকে তাদের  বক্তব্য শুনে  মুচলেকা নিয়ে উদ্ধারকৃত নবজাতক শিশুটিকে তার পিতা/ মাতার কাছে হস্তান্তর করেন।

মা রাহেনা বেগম ও তার স্বামী আব্দুল হক গণমাধ্যমকে জানায় , দীর্ঘ ১৪ বছর পূর্বে সুদূর রংপুর জেলার পীরগাছা থানার পঞ্চনন এলাকার ফয়েজ উদ্দিন মিয়ার ছেলে আব্দুল মালেক মিয়ার সাথে একই জেলার কাউনিয়া থানার রামকৃষ্নপুর এলাকার এনামুল হক মিয়ার মেয়ে রাহেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৩টি সন্তান হয়। রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক  প্রতিবন্ধী থাকার পরও  পেশায় একজন রিক্সা চালক। গত ১ সপ্তাহ পূর্বে দিনমজুর আব্দুল মালেক ও তার স্ত্রী রাহেনা বেগম বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার বাড়িতে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। 
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ২টায় বন্দর থানার বক্তারকান্দীস্থ মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গৃহবধূ রাহেনা বেগমের  নবজাতকের জন্ম হয়। অভাবের তাড়না সইতে না পেরে বৃহস্পতিবার  সকাল ৭টায় মা তার নবজাতক সন্তানকে প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার সময় এলাকাবাসী বিষয়টি দেখতে পায়। পরে এলাকাবাসী বন্দর থানা পুলিশকে অবগত করে।

এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ফয়সাল জানান,  মুচলেকা নিয়ে দুপুরে পিতা ও মাতার কাছে নবজাতককে হস্তান্তর করা হয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts