• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিল অনুষ্ঠিত এ্যাডঃ রেজাউল হোসেন চেয়ারম্যান ও এ্যাডঃ ইয়ারুল ইসলাম মহাসচিব পুনঃনির্বাচিত রাশিয়ায় আলু-আম-শসা রপ্তানি বাড়িয়ে সার-বীজ-কৃষিযন্ত্র আনতে চায় বাংলাদেশ জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী বই—মানুষের সেরা বন্ধু, নিঃশব্দ শিক্ষক প্রচণ্ড গরমে স্বাস্থ্যঝুঁকি: সচেতনতা, প্রতিরোধ ও করণীয় নেত্রকোণার মদনে রাত্রীকালীন চেকপোস্টে ইয়াবাসহ-১ যুবক আটক – IPCSBDPress উত্তরাঞ্চলের বাসিন্দারা নানা দিক দিয়ে বৈষম্যের শিকার মোবাইল থেকে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করার টিপস রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি রাজশাহীতে নারী ওয়ানডে সিরিজে সমতা ফিরল শ্রীলঙ্কার – IPCSBDPress

বই—মানুষের সেরা বন্ধু, নিঃশব্দ শিক্ষক

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন


বই শুধু কাগজে লেখা শব্দ নয়—

এটি এক অনন্ত যাত্রার আহ্বান,

যেখানে মানুষ নিজেকে খুঁজে পায়,

অজানাকে জানে,

আর অন্ধকারে খুঁজে পায় আলোর দিশা।

 

বই—পাতার পর পাতা খুলে দেয়

অজানা জীবনের রথ।

একটি বই খুললেই যেন

জেগে ওঠে জীবনের নতুন আশা।

 

যে ঘরে নেই বইয়ের ছোঁয়া,

সে ঘর থাকে আলোহীন;

যে মনে নেই জ্ঞানের আলো,

সে মন থাকে দিশাহীন।

 

বই—মানুষের সেরা বন্ধু,

নিঃশব্দ এক মহান শিক্ষক;

কথা না বলেও শেখায় সে

আলোকিত জীবনের রথ।

 

পাতার ভাঁজে লুকিয়ে থাকে

হাজার জীবনের গল্প,

একটি বই খুললেই যেন

খুলে যায় নতুন পৃথিবীর রঙিন দ্বার।

 

তাই বই শুধু পড়ার বস্তু নয়,

এ জীবন গড়ার সহচর—

যত পড়বে, ততই বুঝবে

নিজেকেই নতুন রূপে গড়ার ঘর।

 

গাজী খায়রুজ্জামান 

 

২৩/০৪/২০২৬




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts