• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে বিনিয়োগবান্ধব নীতি জরুরি দেশ এখন এডভান্স হয়ে গেছে  ভূল করলে খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না -স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রী  মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ , সম্পাদক সুজন ধর্মের নামে কোনো ফ্যাসিবাদী শক্তিকে স্থান দেওয়া হবে না কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার- প্রধান আসামী নূরা গ্রেফতার ২০২৮ সালের মধ্যে ঢাকার সব খাল উদ্ধার করা হবে: প্রতিমন্ত্রী হাবিব 50 টাকা ডিপোজিট গেম খেলেই টাকা জেতার গোপন কৌশল পাকিস্তানের পাশে থাকবে নাকি সন্ত্রাসীদের সঙ্গে তালেবানকে বেছে নিতে হবে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জামায়াত আমিরের

ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের নিন্দা বাংলাদেশের

Reporter Name / ০ Time View
Update : রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন


অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড সংযুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি-সংক্রান্ত আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের উন্মুক্ত নির্বাহী কমিটির বৈঠকে দেওয়া বক্তব্যে এ নিন্দা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্ত করার উদ্দেশ্যে ইসরায়েলের সাম্প্রতিক ভূমি ক্রয়সংক্রান্ত আইনকে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৬৭ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই চলমান সংকটের একমাত্র টেকসই সমাধান। এই আইন ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত ও জনমিতিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যেই নেওয়া হয়েছে, যার মধ্যে আল-কুদস আল-শরিফও অন্তর্ভুক্ত।

গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরে ভূমি ক্রয় সহজ করা এবং ভূমি নিবন্ধন উন্মুক্ত করার সিদ্ধান্ত ফিলিস্তিনি ভূমির মালিকদের ভয়ভীতি ও হয়রানির ঝুঁকিতে ফেলছে। এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ন্যায়ভিত্তিক ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ভিত্তিকে দুর্বল করছে। ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দীর্ঘদিনের এই সংকটের কার্যকর সমাধান হতে পারে। ইসরায়েলের ভূমি-সংক্রান্ত আইন প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের ভূমি অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, আন্তর্জাতিক মানবিক সহায়তাকর্মীদের জন্য অবাধ ও শর্তহীন প্রবেশাধিকার এবং ক্ষতিগ্রস্ত নারী, পুরুষ ও শিশুদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর দাবি জানান তিনি। 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts