• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
তপ্ত ছাদে জীবনের ঝুঁকি নিয়েই ঢাকামুখী যাত্রা – IPCSBDPress মনোহরদীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি -অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত ফতুল্লায় মাদকের বিভিন্ন স্পটের নিয়ন্ত্রণে যারা সাহস বাড়ানোর উপায়: বিড়ালের মত নয়, বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকুন ফতুল্লার শিয়াচরে মাদক ব্যবসায়ী কামাল গ্রেপ্তার ওমানে বন্যায় আটকে পড়া দুই ভারতীয়কে বাঁচালেন ফতুল্লার সাগর আইজিপি আলী হোসেন – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে ১২ মাদক বিক্রেতা গ্রেফতার  নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল সিলগালা ও জরিমানা সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

ফতুল্লায় মাদকের বিভিন্ন স্পটের নিয়ন্ত্রণে যারা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা রেলস্টেশন, ব্যাংক কলোনী, পিলকুনী, শিয়াচর জোড়াপুল সহ আশপাশ এলাকাজুড়ে অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে মাদকের অপব্যবহার।

স্থানীয় সূত্রে জানা যায়, ফতুল্লা রেলস্টেশন প্লাটফর্মকে কেন্দ্র করে আশপাশ এলাকায় গড়ে উঠেছে মাদকের বিস্তৃত নেটওয়ার্ক।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির ঘাটতির সুযোগে মাদক ব্যবসায়ীদের একাধিক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

বিশেষ করে ফতুল্লার রেলস্টেশন, ব্যাংক কলোনী, পিলকুনী, বায়েজিদ বোস্তামি রোড, জোড়পুল, সাহারা সিটি মাঠ, চেয়ারম্যান বাড়ী গলি, প্লাটফর্মের পশ্চিমে খোলার সহ আশপাশ এলাকায় মাদক দ্রব্য হয়ে উঠেছে অতিমাত্রায় সহজলভ্য। 

স্থানীয়রা জানায় প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ কে কাজে লাগিয়ে এ সকল এলাকায় মাদক ব্যবসায়ীরা কোন কিছুর তোয়াক্কা না করেই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায় ফতুল্লার প্লাটফর্ম এর ব্রীজের নিচে  দীর্ঘদিন ধরে শাহিন ওরফে মুরিদ শাহিন, আলআমিন, জাবেদ তাদের  ৫-৬ সহোযোগির মাধ্যমে প্রকাশ্যে হেরোইন, গাঁজা ও ইয়াবা বিক্রি করাচ্ছে। 
মসজিদে ইমাম ও মুসুল্লিরা নামাজ পরতে গেলে নানা বিড়ম্বনা শিকার হতে হয়। এ 
জানা যায়, স্থানীয় বিএনপি নেতার শেল্টারে শাহিন, আলামিন, শান্ত প্লাটফর্ম সংলগ্ন মসজিদ এবং চেয়ারম্যান বাড়ী গলি এলকায় প্রকাশ্যে মাদক বিক্রি করছে। 

দাপা মসজিদ এলাকায় মাদক বিক্রি করছে রিপন কাজী,মেয়ে সোনয়া কাজী, শর্মী,সাহার সিটি মাঠ ও রেলস্টেশন পুরান বাজার এলাকা সহ আশপাশের অলিগলিতে টুটুল, টিউমার রুবেল, দাপা কাবরস্থান সড়ক এলাকায় টিকি মরা লিটন, পাইলট স্কুল এলাকায় ওস্তাগার ফারুক, দাপা ব্যাংক কলোনী এলাকায় শাওন, হান্ড্রেড বাবু, পিচ্চি সোহেল, রেল স্টেশন মান্নান সুপার মার্কেটের পেছনে  রয়েছে বহুল আলোচিত বোবা বাড়ীর গাজার স্পট,বায়েজীদ বোস্তামী রোড (ব্যাংক কলোনী এলাকায়) শাকিল,আল আমিন, হানিফ, রাজিব, পুরান ক্যালিক্স স্কুল গলিতে মেহেন্দি মিলন, পিচ্চু,শারজাহান রি রোলিং মিলস খাঁ বাড়ী এলাকায় শাহাজুল, মেহেদী, নাসরিন, খা বাড়ীর রাসেল, রেল স্টেশন সিগন্যাল পুলে আল আমিন, রুবেল, শাকিল, শুভ, পাইলট স্কুলের পূর্বে রেল লাইনের পাশে রুবেল দুটি রুম ভাড়া নিয়ে জাল টাকার ব্যবসা সহ ইয়াবা ও গাঁজার গোডাউন হিসেবে ব্যবহার করে আসছে বলে জানা যায়। তাছাড়া কায়েমুননেছা কলেজ সংলগ্ন রয়েছে হজরতের গাজার স্পট। যেখানে প্রকাশ্যে বিক্রি হয়ে থাকে। 
নির্ভরযোগ্য একাধিক তথ্য মতে, এ সকল অধিকাংশ মাদক স্পটের মাদক কারবারীদের কে পাইকার ভাবে মাদক সরবরাহ করে থাকে ফতুল্লার শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মহসিন ওরফে  মাইচ্ছা মহসীন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও
মাঝে মধ্যে অভিযান চালিয়ে খুচরা মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও রাঘব বোয়ালেরা রয়ে যায় ধরা ছোয়ার বাইরে।
 

এছাড়াও ফতুল্লা রেলওয়ে স্টেশনের আশেপাশে অবৈধভাবে অনেক দোকানপাট বসিয়ে চাঁদা নিচ্ছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,পুলিশ মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিদিন মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কাউকে কোন প্রকার ছাট দেওয়া হবেনা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts