[ad_1]
ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আঃ জলিলকে গ্রেফতার করেছে র্যাব-১১। বুধবার (২২ এপ্রিল) নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে বেআইনি জনতাবদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দায়ের করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলা নং- ১৫-০৯-২০২৪ এর ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর র্যাব-১১ তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করে। পরবর্তীতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
[ad_2]