[ad_1]
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রোটেট ন্যাশনাল ফটোগ্রাফি কার্নিভাল প্রোগ্রামে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে খন্দকার সাইফুল ইসলাম-কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রধান উপদেষ্টা এবং বিকেএমইএ- এর সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় উপস্থিত ছিলেন সোহেল সারোয়ার।
আয়োজকরা জানান, ফটোগ্রাফি শিল্পের প্রসার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদান রাখার জন্য খন্দকার সাইফুল ইসলাম-কে এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় খন্দকার সাইফুল ইসলাম বলেন, এই সম্মাননা তার জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার। তিনি নারায়ণগঞ্জ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সংগঠনটির ভালো ও সৃজনশীল কাজে তিনি পাশে থাকবেন।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতি, আলোকচিত্র ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের বিভিন্ন স্তরে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
জানা যায়, খন্দকার সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। শিল্প ও বাণিজ্য খাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি BKMEA এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন-এর সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা আয়োজকদের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
[ad_2]