• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সরকার জুলাই সনদ ও গণভোট নিয়ে অপরাজনীতি শুরু করতে চায় ভিভিআইপি নিরাপত্তা নেওয়ার পথে কোনো আইন ভাঙেননি ড. ইউনূস প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অভিনন্দন জানিয়ে সাক্ষাৎ করলো ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম যে কোনো মূল্যে নিজেকে রক্ষা করবে ইরান: নিরাপত্তা প্রধান মনোহরদী বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা প্রতীকের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘রিজিকের মায়ের কাছে চলে যাব’, ভিডিওতে আত্মপক্ষ সমর্থন আলভীর নতুন সরকারের সঙ্গে কাজ করে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী ভারত ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানের অডিটে ধরা পড়ল ৯০ কোটি টাকার দুর্নীতি

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে অভিনন্দন জানিয়ে সাক্ষাৎ করলো ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাত করেছেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

বাংলাদেশ সচিবালয়ে সোমবার দুপুরে বাংলাদেশের অন্যতম বৃহৎ যুব প্লাটফর্ম ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মহাসচিব শ্রেষ্ঠ যুব সংগঠক সোহাগ মহাজন।

সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ঢাকা বিভাগের সমন্বয়ক ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, প্রদীপ্ত বাংলাদেশ সংগঠনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সমন্বয়ক সোহেল ও যুব সংগঠকগণ।

সাক্ষাৎকালে সোহাগ মহাজন বাংলাদেশের যুব উন্নয়ন এবং বর্তমান প্রজন্মের মাঝে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস,চেতনা ও আদর্শ তুলে ধরার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি এ লক্ষ্যে বিভিন্ন সামাজিক কার্যক্রম, সেমিনার, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন এবং এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

মাননীয় প্রতিমন্ত্রী ও যুব উন্নয়ন এবং জাতীয় ইতিহাস সংরক্ষণে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আগামী প্রজন্মকে কীভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে আরও সচেতন ও সজাগ করা যায় সে বিষয়ে গুরুত্বারোপ করেন এবং যুব সমাজকে দেশ গঠনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাঁর দূরদর্শী নেতৃত্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মহান মুক্তিযুদ্ধের গৌরব ও চেতনাকে সমুন্নত রেখে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করবে।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts