
শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে নিখুঁত সুর। ছোটদের জন্মদিন মানেই যেন এক খুশির উৎসব, যেখানে ভালোবাসা, আশীর্বাদ আর আনন্দের ছোঁয়া মিশে থাকে প্রতিটি মুহূর্তে। পরিবারের প্রিয় এই ক্ষুদে সদস্যটির বিশেষ দিনে তাকে জানানো শুভকামনা আমাদের ভালোবাসারই এক অনন্য প্রকাশ।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল আরামবাগ এলাকার মানবিক গুণাবলীর অধিকারী ফারুক পাঠানের সুসন্তান রওনক বিন ফারুক এর ১৫ তম শুভ জন্মদিন। প্রতিভাবান এই কিশোরের জন্মদিনে আন্তরিক ভালবাসায় দোয়া করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
রাহেলা সুলতানা ও ফারুক পাঠান দম্পতির ছেলে রওনক আগামীর উজ্জ্বল আলোকিত মুখ। জন্মদিনে পিতা মাতার প্রার্থনা তাদের ছেলেটি একজন সৎ মানুষ হয়ে বড় হোক এবং দুনিয়া ও আখেরাতে রওনক যেন সফল হয়। এই প্রত্যাশায় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন