[ad_1]
অনলাইনে আয়ের জনপ্রিয় একটি মাধ্যম হলো পিটিসি (PTC – Paid To Click) সাইট। যারা ঘরে বসে সহজ কিছু কাজ করে অতিরিক্ত আয় করতে চান, তারা চাইলে পিটিসি সাইটে কাজ করে ইনকাম করতে পারেন।
বিজ্ঞাপন দেখা, ছোট ছোট টাস্ক সম্পন্ন করা এবং রেফারেল যুক্ত করার মাধ্যমে এসব প্ল্যাটফর্ম থেকে অর্থ উপার্জন করা যায়।
এই আর্টিকেলে পিটিসি সাইট কী, পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করার উপায় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পিটিসি সাইট থেকে ইনকাম করা খুবই সোজা,
যদি আপনি সঠিক কৌশল অবলম্বন করে কাজ করেন। আমরা অনেকগুলো কৌশল আপনাদের শিখিয়ে দেব, যেগুলো হয়তো আপনি ব্যবহার করে পিটিসি সহ বিভিন্ন মাইক্রো জব সাইট থেকে প্রচুর আর্নিং করতে পারবেন।
PTC (Paid To Click) হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারেন।
বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য পিটিসি সাইটকে অর্থ প্রদান করে এবং সেই অর্থের একটি অংশ ব্যবহারকারীদের মধ্যে বিতরণ করা হয়।
অবশ্যই পড়বেনঃ
সহজ ভাষায়, আপনি বিজ্ঞাপন দেখবেন এবং তার বিনিময়ে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। পিটিসি সাইট থেকে খুব বেশি আয় হয় না।
তবে আপনি যদি একাধিক সাইটে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো আনলিমিটেড ইনকাম করা সম্ভব হবে। তবে সাইটগুলো থেকে সত্যিকার অর্থে পেমেন্ট পাওয়া যায়।
যদি বিশ্বস্ত ওয়েবসাইটে রেগুলার কাজ করেন এবং বেশি বেশি রেফার করেন। তাহলে অবশ্যই পেমেন্ট রিসিভ করতে পারবেন। যার কারণে আমি সকলকে বলি বিশ্বস্ত প্ল্যাটফর্ম গুলোতে কাজ করুন।
কাজ করার পূর্বে সাইটগুলো রিভিউ ও রেটিং যাচাই করে নিন। সাধারণত বেশি বেশি রেফার করলেই তারা বেশি বোনাস দেয় এবং ইনকামের পরিমাণ বাড়িয়ে দেয়। তাই সকলকে বলবো পিটিসি প্ল্যাটফর্ম গুলোতে একাউন্ট খুলে কাজ করার পাশাপাশি রেফার করতে থাকুন।
আপনার হয়তো মনে করেন পিটিসি সাইট থেকে শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই ইনকাম করা যায়, আসলে বিষয়টি তেমন নয়। পিটিসি সাইট থেকে আরো বিভিন্ন উপায়ে ইনকাম করা সম্ভব।
বিজ্ঞাপন দেখা ছাড়াও রেফার করা , মাইক্রোটাস্ক করা , ভিডিও দেখায় ইত্যাদি মাধ্যমে আয় করা যায়। চলুন নিম্নে পিটিসি সাইট থেকে ইনকামের উপায় গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি।
পিটিসি সাইট থেকে ইনকামের সবচেয়ে সহজ উপায় হলো বিজ্ঞাপন দেখা। বিজ্ঞাপন দেখার পাশাপাশি সরাসরি বিজ্ঞাপনে ক্লিক করেই এই সাইট থেকে প্রচুর আর্নিং করা যায়।
প্রতিটি বিজ্ঞাপন দেখার জন্য কয়েক সেন্ট থেকে কিছু ডলার পর্যন্ত আয় হতে পারে। তবে বিজ্ঞাপনের উপর নির্ভর করে ইনকাম কম বেশি হয়।
বিজ্ঞাপন সাধারণত ৫ থেকে ১০ সেকেন্ড আবার মাঝে মাঝে ৬০ সেকেন্ডের হয়ে থাকে। বেশি সময়ের বিজ্ঞাপন গুলোতে সাধারণত ইনকাম বেশি হয়। তবে আপনি চাইলে ছোট ছোট সময়ের ভিডিও বিজ্ঞাপন দেখেও আয় করতে পারবেন।
আপনার রেফারেল লিংকের মাধ্যমে নতুন সদস্য যুক্ত হলে তাদের আয়ের একটি অংশ কমিশন হিসেবে পেতে পারেন। আর এভাবেই রেফার থেকে ইনকাম হয়।
রেফারেল ইনকাম সারা জীবন পেতে থাকবেন। যতদিন ওই ব্যক্তি সাইটটি থেকে ইনকাম করবে, ততদিন আপনি ইনকামের কিছু অংশ রেফার হিসেবে পেতে থাকবেন।
এই কারণে বলা হয় রেফার করে বেশি ইনকাম করা যায় এবং দীর্ঘদিন ইনকামের সুযোগ থাকে। পিটিসি ওয়েবসাইট গুলোতে অ্যাকাউন্ট খোলার পর রেফারেল লিংক সংগ্রহ করে বন্ধুবান্ধব ও পরিচিতদের মাঝে শেয়ার করবেন।
আপনার রেফারে ব্যবহারকারী সংখ্যা বৃদ্ধি করতে পারলেই ইনকাম বাড়বে। তাই সকলেই এই সাইটে ইনকামের পাশাপাশি বেশি বেশি রেফার করুন। রেফার বৃদ্ধি করার জন্য ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।
বর্তমানে অনেক পিটিসি সাইটে সার্ভে, অ্যাপ ডাউনলোড, ভিডিও দেখা বা ছোটখাটো টাস্ক সম্পন্ন করার সুযোগ থাকে।
অর্থাৎ আপনি বিজ্ঞাপন দেখে ইনকাম করার পাশাপাশি মাইক্রোটাস্ক গুলো সম্পন্ন করে ডেইলি ইনকাম করতে পারবেন।
পিটিসি ওয়েবসাইট গুলোতে অতিরিক্ত আয় করার জন্য ভিডিও বিজ্ঞাপন ও প্রমোশনাল ভিডিওগুলো দেখতে পারেন।
অনেক সময় তারা প্রমোশনাল ভিডিও আপলোড করে। সেগুলো দেখলেও কিছু সেন্ট ইনকাম করা যায়। আর ভিডিও বিজ্ঞাপন দেখলে আরো বেশি উপার্জনের সুযোগ থাকে।
অনেক সময় একটিমাত্র ভিডিও বিজ্ঞাপন দেখে ১ ডলার এর বেশি আয় করা যায়। তাহলে বুঝতে পারছেন এই টাইপের সাইটে ভিডিও দেখেও ইনকামের সুযোগ আছে।
বর্তমানে ইন্টারনেটে একাধিক পিটিসি সাইট রয়েছে। এর মধ্যে থেকে কিছু জনপ্রিয় ও সেরা পিটিসি সাইট আছে, যেগুলো থেকে ভালো পরিমাণ ইনকাম শুরু করা সম্ভব। সেই সাইটগুলো সম্পর্কে এখন কিছুটা ধারণা দেবো। নিম্নে সেরা পাঁচটি পিটিসি সাইট সম্পর্কে জানানো হলোঃ
NeoBux অনলাইন আয়ের জগতে একটি বহুল পরিচিত PTC প্ল্যাটফর্ম। যারা বিজ্ঞাপন দেখে এবং ছোটখাটো অনলাইন কাজ করে আয় করতে চান, তাদের জন্য এটি একটি কার্যকরী প্ল্যাটফর্ম।
এই সাইটে সদস্যরা নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় করতে পারেন। এছাড়াও বিভিন্ন সার্ভে, অফার এবং মিনি-টাস্ক সম্পন্ন করার সুযোগ রয়েছে।
NeoBux-এর অন্যতম আকর্ষণীয় দিক হলো এর রেফারেল সিস্টেম। আপনি অন্যদের আমন্ত্রণ জানিয়ে অতিরিক্ত কমিশন অর্জন করতে পারেন।
সর্বশেষে বলবো এই সাইট থেকে উপার্জনের জন্য প্রথমে সাইটটিতে একাউন্ট খুলতে হবে। সাধারণত ফ্রিতেই একাউন্ট খোলার সুযোগ থাকছে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সাইটের নাম লিখে সার্চ করবেন।
সরাসরি সাইটটি প্রথমেই পেয়ে যাবেন, এরপর সাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট খুলে নিন। একাউন্ট খোলার পর বিভিন্ন ধরনের টাস্ক দেখতে পারবেন। বিশেষ করে বিজ্ঞাপন দেখার টাস্ক বেশি পাবেন।
এখন আপনার ইচ্ছামত কাজগুলো করুন এবং একাউন্টে সর্বনিম্ন ডলার জমা হলেই পেপালের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আমার জানামতে এখানে হাজার হাজার স্টুডেন্ট দৈনিক কাজ করে ফ্রিতে ইনকাম করছে।
jumptask এমন একটি PTC সাইট, যেখানে ব্যবহারকারীরা বিজ্ঞাপন দেখার পাশাপাশি বিভিন্ন অনলাইন অফার সম্পন্ন করে অর্থ উপার্জন করতে পারেন।
যারা নতুনভাবে PTC সাইটে কাজ শুরু করতে চান, তাদের জন্য এটি একটি সহজ ও ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম।
এই সাইটে প্রতিদিন নতুন বিজ্ঞাপন যুক্ত হয় এবং সদস্যরা নিয়মিত কাজের সুযোগ পেয়ে থাকেন। এছাড়া রেফারেল প্রোগ্রামের মাধ্যমে নিজের আয় বাড়ানোর সুযোগও রয়েছে।
এখানেও ফ্রিতে একাউন্ট খোলা যায়। আর এই পিটিসি সাইট থেকেও বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। ইনকামের উপায় গুলো হলোঃ
উপরোক্ত উপায় ছাড়াও আরো অনেকগুলো মাধ্যম পাবেন, যেগুলো অনুসরণ করে অনেক বেশি আয় করা সম্ভব। ইনকাম বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হল রেফার করা।
তাদের রেফারেল প্রোগ্রাম চালু রয়েছে। রেফার করলেই আকর্ষণীয় বোনাস সহ সর্বনিম্ন এক ডলার সরাসরি বোনাস পেতে পারেন।
GPTPlanet মূলত একটি Get Paid To (GPT) এবং PTC ভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে শুধু বিজ্ঞাপন দেখেই নয়, বিভিন্ন অফার সম্পন্ন করেও আয় করা যায়। যারা একাধিক উপায়ে আয়ের সুযোগ খুঁজছেন, তাদের জন্য GPTPlanet একটি ভালো বিকল্প হতে পারে।
প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের কাজের ব্যবস্থা রাখে। ফলে শুধুমাত্র বিজ্ঞাপনের উপর নির্ভর না করে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হয়। পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য রেফার ইনকাম এর সাহায্য নিতে পারেন।
এই সাইটটি রেফার করার জন্য ১০০% বোনাস দিয়ে থাকে। যার কারণে আপনি যদি এই সাইটের রেফার করেন তাহলে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সর্বশেষে বলবো এই সাইটে শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই বেশি আয় করা যায়।
অন্যান্য কাজগুলোও আয় করতে পারবেন, তবে খুব বেশি আয় হবে না। সাইটটিতে ঢুকলেই দেখা যাচ্ছে, তারা শুধুমাত্র বিজ্ঞাপন দেখে ইনকাম করার টাস্কগুলো দিয়ে রাখছে। এ থেকে বোঝা যাচ্ছে সাইটটিতে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে বেশি আর্নিং করা যায়।
এছাড়াও যারা নিজের বিজনেসের জন্য বিজ্ঞাপন তৈরি করে প্রমোশন করতে চান, তারাও এখানে বিজ্ঞাপন প্রমোশনের জন্য টাকা খরচ করতে পারেন।
বিশেষ ফিচারঃ
পিটিসি সাইট থেকে ১০০% ইনকাম করতে চান, তাহলে ysense প্লাটফর্মটি ব্যবহার করে দেখতে পারেন। মূলত এটি একটি সার্ভে করার জনপ্রিয় একটি ওয়েবসাইট, এখানে ব্যবহারকারীরা সার্ভে করা ছাড়াও বিজ্ঞাপন দেখে ইনকাম করতে পারবে।
এছাড়াও অন্যান্য কাজগুলো করে আয় করতে পারবেন। অ্যাপ ডাউনলোড , অ্যাপটেস্ট গেম খেলে আয় করার সুযোগ আছে। ইনকামের অর্থ সহজেই পেপাল ও গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন।
ফ্রিতে একাউন্ট খোলা যায়। সরাসরি সাইটে গিয়ে ফ্রি একাউন্ট খুলে নিন। গুগল প্লে স্টোরে তাদের অফিসিয়াল অ্যাপস আছে। অর্থাৎ মোবাইলে ইন্সটল করেও ব্যবহার করতে পারবেন।
Inbox dollars এমন একটি সাইট যেখানে সবকিছু কাজ করে প্রতিদিন ইনকাম করতে পারবেন। প্রতিদিন ৫০ ১০০ টাকা আয় করতে চাইলে এই সাইটটিতে কাজ করতে পারেন।
এই সাইটে মাত্র ১০ মিনিট সময় দিয়ে সার্ভে করলেই দুই ডলার আয় করা যায়। সার্ভের পাশাপাশি বিজ্ঞাপন দেখতে পারবেন এবং ভিডিও দেখেও আয় করার সুযোগ আছে।
এক কথায় বলতে গেলে এটি একটি মাইকোটাস্ক ওয়েবসাইট, যেখানে সকলেই বিজ্ঞাপন দেখার পাশাপাশি ছোট ছোট টাস্কগুলো কমপ্লিট করে উপার্জন করতে পারবে। ইনকামের অর্থ পেপাল ব্যাংক ট্রান্সফার পদ্ধতিতে নিতে পারবেন।
যদি আপনি একেবারে নতুন হন, তাহলে NeoBux বা Freecash দিয়ে শুরু করতে পারেন। আর যদি বিজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন অফার ও টাস্ক সম্পন্ন করে আয় করতে চান, তাহলে GPTPlanet আপনার জন্য ভালো বিকল্প হতে পারে।
তবে মনে রাখতে হবে, PTC সাইটগুলো সাধারণত অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ভালো কাজ করে। শুধুমাত্র PTC সাইটের উপর নির্ভর করে বড় অঙ্কের আয়ের আশা করা বাস্তবসম্মত নয়।
তাই দীর্ঘমেয়াদে ভালো আয়ের জন্য ফ্রিল্যান্সিং, ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল স্কিল শেখার দিকেও নজর দেওয়া উচিত।
পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করা সম্ভব, তবে এটি দ্রুত ধনী হওয়ার কোনো উপায় নয়। যারা অনলাইনে আয়ের জগতে নতুন, তারা অভিজ্ঞতা অর্জনের জন্য পিটিসি সাইট ব্যবহার করতে পারেন।
তবে দীর্ঘমেয়াদে বেশি আয় করতে চাইলে ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন বা ডিজিটাল স্কিল শেখার দিকে মনোযোগ দেওয়া ভালো।
পিটিসি সাইট কি সত্যিই টাকা দেয়?
হ্যাঁ, কিছু বিশ্বস্ত পিটিসি সাইট নিয়মিত পেমেন্ট করে। তবে কাজ শুরু করার আগে সাইটটি যাচাই করা উচিত। পিটিসি সাইটে কি বিনিয়োগ করতে হয়?
বেশিরভাগ ক্ষেত্রে না। ফ্রি অ্যাকাউন্ট খুলেই কাজ শুরু করা যায়। মোবাইল দিয়ে কি পিটিসি সাইটে কাজ করা যায়?
হ্যাঁ, অধিকাংশ পিটিসি সাইট মোবাইল ব্রাউজার থেকেও ব্যবহার করা যায়। পিটিসি সাইট থেকে মাসে কত আয় করা সম্ভব?
এটি কাজের পরিমাণ ও রেফারেলের ওপর নির্ভর করে। সাধারণত এটি অতিরিক্ত আয়ের উৎস হিসেবে ভালো।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। গত ৫ বছর যাবত আমি ব্লগিং এর সাথে যুক্ত রয়েছি। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।
[ad_2]
Source link