• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, সংস্কার হলো সোনাকান্দা-সোনাবিবি রোড বন্দরে মাদক সম্রাজ্ঞী নাজমা-শফিকুল দম্পতি গংদের বিরুদ্ধে অভিযোগ বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ২০ প্রাণহানির সেই মামলার বিচার আজও শেষ হয়নি মোবাইল দিয়ে প্রতিদিন ৫০০ ৭০০ টাকা ইনকাম করার সহজ উপায় বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ বাবা-মা-ছেলে একসঙ্গে না ফেরার দেশে নরসিংদীতে ফাহিম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ফের আলোচনায় রূপগঞ্জে বেনজীরের সেই ডুপ্লেক্স বাড়ি আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নরসিংদীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পাকিস্তানের এক ফোঁটা পানিও নিতে পারবে না: ভারতকে কড়া হুঁশিয়ারি শাহবাজের

Reporter Name / ২৮২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন


ভারত সিন্ধু নদীর পানিপ্রবাহ রোধের যতই চেষ্টা করুক, পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এমন কিছু করার চেষ্টা করলে ‘কঠিন শিক্ষা’ দেবে পাকিস্তান।

এ বছরের এপ্রিল মাসে ভারতশাসিত জম্মু-কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত এবং বহু পুরোনো সিন্ধু পানিচুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। পাকিস্তান একে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ আখ্যা দিয়ে জানায়, চুক্তিতে একতরফা স্থগিতের কোনো বিধান নেই এবং এটি ১৯৬৯ সালের ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।

চলতি বছরের জুনে দ্য হেগের স্থায়ী সালিশি আদালত (পিসিএ) এক রায়ে জানায়, ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত রাখতে পারবে না। সোমবার আদালত আবারও স্পষ্ট করে দেয়, পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর পানি পাকিস্তানের ‘অবাধ ব্যবহারের’ জন্য প্রবাহিত রাখতে হবে। তবে ভারত পিসিএর এখতিয়ার ও রায় স্বীকার করেনি।

মঙ্গলবার (১২ আগস্ট) ইসলামাবাদে এক অনুষ্ঠানে শাহবাজ শরীফ বলেন, শত্রুদের আজ বলতে চাই, যদি আমাদের পানি বন্ধের হুমকি দাও, মনে রেখো—পাকিস্তানের এক ফোঁটা পানিও কেড়ে নিতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এমন কিছু করার চেষ্টা করলে তোমাদের এমন শিক্ষা দেওয়া হবে যে, কান ধরে দাঁড়াতে হবে।

এর আগে, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সিন্ধু পানিচুক্তি স্থগিতের ঘটনাকে ‘সিন্ধু সভ্যতার ওপর আক্রমণ’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ প্রতিরোধে প্রস্তুত থাকবে।

এছাড়া, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু নদীর পানি বন্ধের চেষ্টা করে, তবে পাকিস্তান তা কোনোভাবেই মেনে নেবে না। প্রয়োজনে বিতর্কিত বাঁধ ধ্বংস করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts