• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

পলাশে প্রবাসীর বাড়িতে চুরি, মালামালসহ দুই চোর গ্রেপ্তার

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন


নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গতকাল (বুধবার) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে লাবন মিয়া ও মোন্তা মিয়ার ছেলে রানা মিয়া।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের প্রবাস ফেরত যুবক সুলাইমানের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা চুরির বিষয়টি স্বীকার করলে চুরি হওয়া মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts