• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নির্বাচনে নিরাপত্তা, অংশগ্রহণ ও লেভেল প্লেয়িং ফিল্ড বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে শাহবাগে পুলিশের সঙ্গে সংঘর্ষ: আহত অবস্থায় ৯৬ জনকে আনা হয় ঢাকা মেডিকেলে তারেক রহমানকে প্রকাশ্য আলোচনায় বসার আহ্বান জামায়াত আমিরের বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান শহীদ ওসমান হাদি হত্যার বিচারে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না: নাহিদ ইসলাম ড. ইউনূসকে কীভাবে মনে রাখবে বাংলাদেশ? সোশ্যাল মিডিয়ায় পুলিশ সদস্যরা নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না বিএনপির ইশতেহার ঘোষণা শুক্রবার – একুশের কাগজ ৪ মেট্রো স্টেশনে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য স্পেস বরাদ্দ পেল এন এন কমিউনিকেশন ও জালালাবাদ এন্টারপ্রাইজ দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৯২ কারাবন্দি

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা ৯২ কারাবন্দি পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন। সেই সঙ্গে এখন পর্যন্ত ৭২ জনের ব্যালট পৌঁছেছে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যালট পৌঁছানোর সুযোগ রয়েছে।

কারাগার সূত্র বলছে, নারায়ণগঞ্জ কারাগারে ১ হাজার ৭৭৩ জন কারাবন্দি আছেন। তাদের মধ্যে ৯২ জন ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পেতে নিবন্ধন করেছিলেন। নিবন্ধিতদের মধ্যে এখন পর্যন্ত ৭২ জনের ব্যালট পৌঁছালেও বাকি ২০ জনের ব্যালট এখনো পৌঁছায়নি। ৭২ জনের মধ্যে সাতজন নারী এবং বাকিরা পুরুষ ভোটার।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মো. ফেরদৌস মিঞা বলেন, কারাবন্দিদের ভোট প্রদানের জন্য তিনটি গোপন বুথ স্থাপন করা হয়েছে। দুইটি পুরুষ ভোটারদের জন্য এবং একটি নারীদের। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে।

নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, পোস্টাল ব্যালটের মধ্য দিয়ে এ বছর কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরাও ভোট দিতে পারবে। সে লক্ষ্যে নারায়ণগঞ্জ কারাগারের ৯২ জন নিবন্ধন করেছেন। তারা কারাগারের ভিতরে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts