
নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাক বন্ধ, মাথা ভার এসব লক্ষণ দেখা দিলে আমরা সাধারণত বলি “সর্দি হয়েছে”। ঋতু পরিবর্তন, ধুলাবালি, অ্যালার্জি বা ভাইরাস সংক্রমণের কারণে এই সমস্যা হতে পারে।
দ্রুত আরাম পেতে অনেকেই নাকের সর্দি দূর করার ট্যাবলেট খোঁজেন। তবে কোন ট্যাবলেট কোন ক্ষেত্রে কাজ করে, কীভাবে খেতে হয়, আর কী সতর্কতা দরকার এসব জানা থাকলে ফল ভালো পাওয়া যায়। তাই আমরা আর্টিকেলটিতে নাকের সর্দি দূর করার সিরাপ ও ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানাবো।
কারণ বুঝে ওষুধ নিলে দ্রুত আরাম মেলে।
সাধারণত শীতকালে ভাইরাসজনিত সংক্রমণে নাকের সর্দি হয়ে থাকে। বিশেষ করে শরীরে অতিরিক্ত ঠান্ডা লাগলে এই সর্দি হতে পারে। শীতকালে অবশ্যই সতর্ক থাকতে হবে যাতে আপনার সর্দি বা ঠান্ডা না লাগে।
শীতকালে ঠান্ডা লাগলে এই সর্দি বেশি হয়ে থাকে। তাই সবসময় শীতকালে গরম কাপড় পড়ে থাকার চেষ্টা করবেন যাতে করে আপনার শরীরে ঠান্ডা না লাগে।
অবশ্যই পড়বেনঃ
তাহলে বুঝতে পারছেন সর্দি সাধারণত শীতকালে ভাইরাসজনিত সংক্রমণে হয়ে থাকে। শীতকালে সকলেরই সাবধানে থাকা উচিত।আর শীতের সময় গরম কাপড় পরিধান করা উচিত।
আপনাদের অনেকেরই শীতের সময় সর্দি লেগে থাকে। আর এই সর্দি লাগলে কি কি উপসর্গ দেখা যায় সে সম্পর্কে অনেকেই জানে না। চলুন এবার সর্দির উপসর্গ বা লক্ষণগুলো জেনে আসা যাক।
সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে নাকে সর্দি দূর করা যায়। তবে কোন ওষুধটি আপনার জন্য ভালো হবে এ কথাটি শুধুমাত্র ডাক্তারি বলতে পারবে।
তাই নাকের সর্দি দূর করার ট্যাবলেট খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ নিবেন। আমি শুধু এখানে আপনাদের নাকের সর্দি দূর করার ওষুধ গুলোর নাম ও ট্যাবলেটের নাম বলে দিচ্ছি। চলুন শুরু করা যাক।
| সর্দি দূর করার ট্যাবলেট | শিশুদের জন্য সিরাপ বা ট্যাবলেট |
| নিওসিলর | Adovas |
| অ্যান্টিহিস্টামিন | Nectar Syrup |
| ক্লারিক্স | Adolef |
| হিস্টাচিন | Madhuvas |
| হিস্টালেক্স | Remocof |
| Dslor | Ambrox |
| Ambrox 75 SR | O Cof |
উপরে চাটে আপনারা নাকের সর্দি দূর করার ওষুধ ও ট্যাবলেট এর নাম জানতে পারলেন। তবে এখানে সর্দি কাশির ও ট্যাবলেট রয়েছে। আর উপরের ওষুধ গুলোর মধ্যে কিছু ওষুধ শিশুদের জন্য। সেগুলো হলো Adolef ,O Cof ,Nectar Syrup ,Madhuvas ,Remocof ,Adovas ,Ambrox ইত্যাদি শিশুদের জন্য সর্দি-কাশির সিরাপ।
এই নামগুলো আমরা উপরে চাটে একসাথে উল্লেখ করেছি। তাই আপনারা বাছাই করে দেখেশুনে কিনবেন। আর মনে রাখবেন উপরের দেওয়া লিস্টে উল্লেখিত ঔষধ গুলো আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে।
আমাদের সকলের প্রায় শীতকালে কম বেশি সর্দি লেগেই থাকে। তবে আপনারা চাইলে সর্দি কাশি দূর করার ট্যাবলেট খেয়ে সর্দি দূর করতে পারবেন। তাছাড়াও নাকের সর্দি আপনি ঘরোয়া উপায়ে কমাতে পারবেন। নিম্নে কিছু নাকের সর্দি কমানোর ঘরোয়া উপায় তুলে ধরা হলোঃ
শীতকালে আমাদের প্রায় সর্দি লেগে থাকে। তবে আপনি যদি শীতকালে সর্দি দূর করতে চান তাহলে শীতকালে প্রতিদিন বা মাঝে মাঝে সকালে রোদে দাঁড়িয়ে অথবা বসে থাকতে পারেন।
এতে করে শরীরে ভিটামিন ডি বৃদ্ধি পাবে এবং সর্দি কমে যেতে পারে। তাছাড়াও সর্দি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়।
এছাড়াও আপনারা কয়েক কুয়া রসুন নিয়ে গরম পানির সাথে ফুটিয়ে নিবেন। তারপর ওই গরম পানির সাথে হালকা হলুদ গুড়া মিশিয়ে খেয়ে নিবেন। তাহলে দেখবেন আপনার সর্দি অনেকটা কমে আসবে অর্থাৎ সর্দি দূর হয়ে যাবে।
আপনি সর্দি কমানোর জন্য আদা চা খেতে পারেন। চায়ের মধ্যে কিছু পরিমাণ আদা দিয়ে ভালোভাবে গরম করে সেই চা খেলে সর্দি কমে যাওয়া সম্ভবনা থাকে। আদা মিশ্রিত চা কয়েকদিন খেলে আশা করছি নাকের সর্দি কমে যাবে।
শীতকালে সাধারণত ঠান্ডা পানি দিয়ে গোসল অথবা ঠান্ডা পানি ব্যবহার করলে শরীরে ঠান্ডা লাগার সাথে সাথে সর্দি কাশি লেগে যেতে পারে।
তাই শীতের সময় ঠান্ডা পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর গরম পানি ব্যবহার করার চেষ্টা করুন আপনার সর্দি কাশি হওয়া সম্ভাবনা কমে যাবে।
নাকের সর্দি হলে গরম পানি ব্যবহার করবেন অর্থাৎ গরম পানি সবসময় খাবেন। আর পর্যাপ্ত পরিমাণে রাতে ঘুমাবেন। তাহলে আপনার সর্দি দূর হয়ে যাবে।
তাছাড়াও নাকের সর্দি হলে আপনারা তরল জাতীয় খাবার বেশি খেতে পারেন। তবে অবশ্যই সেটি সঠিক তাপমাত্রায় রেখে খেতে হবে। ফ্রিজে রাখলে সেটি হালকা ঠান্ডা কম হলে তখন খেতে হবে। এছাড়াও প্রচুর পরিমাণে হালকা গরম পানি পান করতে পারেন।
আপনারা হয়তো জানেন শীতের সময় ঠান্ডা লাগলে সর্দি হয়ে থাকে। তাই শীতের গরম কাপড় চোপড় সব সময় পরিধান করে থাকবেন। তাহলে আপনার সর্দি-কাশি কমাতে পারবেন।
আপনারা চাইলে নাকে সর্দি কমাতে গরম পানির ভাব নিতে পারেন। এখানে আপনি হালকা গরম পানি করে পাত্রের মধ্যে রাখবেন , ওই পাত্রে গরম পানি থাকায় পানি দিয়ে ধোঁয়া বা ভাব বের হবে সেই ভাব আপনাকে নিতে হবে। তাহলে আপনার নাকের সর্দি অনেকটা কমে আসবে।
আমার অনেকেই সর্দি কাশি হয়ে থাকলে ওষুধ খেয়ে থাকি। বিশেষ করে সর্দি হলে তেমন ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। কারণ অধিক পরিমাণ ওষুধ খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর।
তবে আপনি যদি ঠান্ডায় ভোগেন এবং আপনার সর্দি কাশি লেগে থাকে তখন আপনি কাশির ওষুধ খেতে পারেন।
আর সর্দি লাগলে কিছুদিন পরেই সর্দি কমে যায়। তাই আমার মতে সর্দি হলে ওষুধ খাওয়া দরকার নেই। আপনারা ঘরোয়া উপায়ে সর্দি কমাতে পারেন।
আর যদি কাশি হয় কাশির ওষুধ খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রেসক্রিপশন নিয়ে খাবেন।
অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন ঘন ঘন সর্দি লাগা কিসের লক্ষণ? এ বিষয়টি নিয়ে আমার এখন কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। চলুন এবার বিস্তারিত জানা যাক।
আপনাদের যদি সর্দি হয়ে থাকে তাহলে কিছু খাবার গ্রহণের মাধ্যমে সর্দি দূর করতে পারবেন। আপনারা হয়তো ইতিমধ্যেই নাকের সর্দি দূর করা ট্যাবলেট জেনে এসেছেন। তবে এখন আপনারা কিছু খাদ্য গ্রহণের মাধ্যমে বা কিছু ফল খাওয়ার মাধ্যমে সর্দি কমাতে পারবেন।
আপনার উপরোক্ত খাবার ও তরল খাবার গুলো গ্রহণ করতে পারেন, তাহলে অনেকটা নাকের সর্দি দূর করা যাবে এবং নাকের সর্দি কমাতে পারবেন। সাধারণত এই খাবারগুলো খেলে সর্দি দ্রুত সেরে যায়।
আমাদের অনেক সময়ই শীতকালে ঠান্ডা লাগার ফলে নাক বন্ধ হয়ে যায়। বিশেষ করে সর্দি লাগার ফলে নাক বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।
এই সময় আপনারা নাক বন্ধ হয়ে গেলে কিছু ঘরোয়া উপায়ে নাক বন্ধ দূর করতে পারেন। আপনারা চাইলে কিছু রসুনের কুয়া নিয়ে গরম পানিতে মিশিয়ে খেতে পারেন এতে করে নাক বন্ধ দূর হয়ে যাবে।
তাছাড়াও আদার রস খেলে নাক গন্ধ দূর হয়ে যায়। আদা রস করে খেতে পারেন। এছাড়াও আপনারা তেজপাতা গরম পানিতে দিয়ে সেই পানি পান করলে নাক বন্ধ দূর করতে পারবেন।
আপনারা চাইলে বাজার থেকে নাক বন্ধ দূর করার ড্রপ কিনে ব্যবহার করতে পারেন। এতে করে অতি সহজেই নাক বন্ধ দূর হয়ে যাবে।
নাকের সর্দি দূর করার ট্যাবলেট দ্রুত আরাম দিতে পারে, তবে সঠিক ধরন বেছে নেওয়া জরুরি। অ্যালার্জি, নাক বন্ধ বা ভাইরাস কারণ বুঝে অ্যান্টিহিস্টামিন, ডিকনজেস্ট্যান্ট বা কম্বিনেশন ট্যাবলেট ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিলে জটিলতা এড়ানো সম্ভব।
সর্দি নাক দিয়ে পানি পড়া বন্ধ করব কিভাবে?
সর্দি নাক দিয়ে পানি পড়া বন্ধ করার জন্য Dslor বা হিস্টাচিন ট্যাবলেট সেবন করতে পারেন। ডাক্তাররা প্রায় এ ধরনের ট্যাবলেট নাকের সর্দি দূর করার জন্য দিয়ে থাকে। নাকের সর্দি কমানোর উপায় কি?
নাকের সর্দি কমানোর জন্য ঘরোয়া উপায় হিসেবে আদা চা খেতে পারেন। তাছাড়াও নাকের সর্দি কমানোর জন্য বিভিন্ন ধরনের ট্যাবলেট পাওয়া যায় সেগুলো সেবন করতে পারেন। সর্দি হলে কি ওষুধ খেলে ভালো হয়?
সর্দি হলে Dslor ঔষধ খেলে ভালো হয়। তবে সবচেয়ে ভালো হয় ঘরোয়া উপায় অবলম্বন করে নাকে সর্দি দূর করা। সর্দি সারতে কতদিন লাগে?
সর্দি সারতে সাধারণত তিন থেকে চারদিন সময় লাগতে পারে। তবে অতিরিক্ত সর্দি হয়ে থাকলে অনেক সময় ৭ থেকে ১০ দিন সময় লাগে।

আমি উদ্ভাস আইটির এডমিন, একজন অনলাইন ইনকাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর। অনলাইন আয়ের বাস্তব ও কার্যকরী উপায়, প্রযুক্তির আপডেট এবং ডিজিটাল দুনিয়ার নানা দিক নিয়ে আমি নিয়মিত আর্টিকেল প্রকাশ করে থাকি। লক্ষ্য একটাই—পাঠকদের জন্য নির্ভরযোগ্য তথ্য তুলে ধরা।