• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে: তাসনিম জারা নরসিংদীতে ৫টি সংসদীয় আসনেই নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা নরসিংদী–৪ আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ঐতিহাসিক বিজয় মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ: প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জের ৫টি আসনে জয়ী হলেন যারা চিরতরে মেছতা দূর করার উপায়: ঘরোয়া ও চিকিৎসা পদ্ধতির সম্পূর্ণ গাইড দেড় বছরের অপেক্ষার অবসান, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন: সেনাপ্রধান আবরার ফাহাদের জন্মদিনে ভোট, যে বার্তা দিলেন ফারুকী আলহামদুলিল্লাহ বিজয়ের ব্যাপারে আশাবাদী: তারেক রহমান ‘সুষ্ঠু’ ভোট হওয়ায় প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা, ‘সংযম’ ধরে রাখার আহ্বান

নরসিংদী–৪ আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ঐতিহাসিক বিজয়

Reporter Name / ৫৪ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নরসিংদী–৪ আসনে ধানের শীষের প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের ঐতিহাসিক বিজয়

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন সরদার সাখাওয়াত হোসেন বকুল। ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেন।
এই জয়ের মধ্য দিয়ে মনোহরদী ও বেলাববাসী উন্নয়ন, গণতন্ত্র ও জনকল্যাণের পক্ষে তাদের দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ ও ব্যাপক ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল, কৃতজ্ঞতা প্রকাশ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ বিজয় দীর্ঘদিনের তৃণমূলভিত্তিক সাংগঠনিক পরিশ্রম, জনগণের সাথে নিবিড় যোগাযোগ এবং আস্থার প্রতিফলন। নতুনভাবে নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করবেন—এমনটাই প্রত্যাশা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts