• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আগামী ১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে ইসি আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে আঞ্চলিক ভাষা টাকা ইনকাম করার সহজ উপায় জানলে অবাক হবেন! জাতীয় নিরাপত্তা কাঠামো নিয়ে আরও সতর্ক হতে হবে: প্রধানমন্ত্রী মনোহরদীতে সেন্ট্রাল হাসপাতাল ও জনকল্যান মেডিকেলে ১ লাখ টাকা জরিমানা দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর পুনরায় শ্রম ভিসা চালু করতে আরব আমিরাতকে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর যমুনা ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য যাতে না বাড়ে সরকার সে বিষয়ে সচেষ্ট: শামা ওবায়েদ

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে, সে বিষয়ে সরকার সচেষ্ট আছে। কমার্স মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। আপনারা যারা গ্রাউন্ড লেভেলে আছেন, আপনাদের কোনো বিশেষ পরামর্শ থাকলে অবশ্যই দেবেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরপ্রধানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রমজান মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের মনে শান্তি রাখা, যাতে তারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে এবং ঈদ পালন করতে পারে।

তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি। আমরা যদি টিমওয়ার্ক করতে পারি, তাহলে ফরিদপুর জেলাকে সুন্দর রাখতে পারবো। আপনারা আমাকে সহকর্মী হিসেবে বিবেচনা করবেন। বেশিরভাগের কাছেই আমার ফোন নম্বর আছে। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিশেষ করে মাদক নিয়ে ঘরে বসে কথা বললে হবে না। আমাদের কিছু স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে হবে। যারা মাদক সেবন করে, তারা অনেক ক্ষেত্রে ভিকটিম। কিন্তু যারা মাদক ব্যাবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। শর্ট টার্মে অ্যাকশন দেখাতে হবে, পাশাপাশি লং টার্মে সামাজিক সচেতনতা চালিয়ে যেতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts