• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
রাশিয়ার তেল না পাওয়ায় ইউক্রেনে গ্যাস সরবরাহ বন্ধ করলো হাঙ্গেরি রাজশাহীতে নারী ওয়ানডে সিরিজে সমতা ফিরল শ্রীলঙ্কার – IPCSBDPress সংসদ ভবনও লোডশেডিংয়ের আওতায় রাখা উচিত: বিরোধীদলীয় নেতা নেত্রকোণার পৌরশহরে আগুনে পুড়ে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে আলোচিত আ’লীগ নেতা সিরাজ মন্ডল গ্রেপ্তার বন্দরে ধর্ষণের বিচার চাওয়ায় চুল কেটে দেয়ার অভিযোগ ইরানি জাহাজ অবরোধের কাছে এলেই ধ্বংস হবে: ট্রাম্পের হুঁশিয়ারি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বন্দরে ৭ দিনব্যাপী কর্মসূচি শুরু কুলিয়ারচরে দখলের কবলে সড়ক, নির্মাণ বন্ধে ভোগান্তির শেষ নেই – IPCSBDPress শাহবাগে ডাকসু নেতা এবি জুবায়ের ও মুসাদ্দিকের ওপর হামলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চবি ছাত্রদল নেতা মামুন আজীবনের জন্য বহিষ্কার – IPCSBDPress

Reporter Name / ১১৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:৩২ অপরাহ্ণ | অক্টোবর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে। রোববার সংগঠনের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুনকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে তারা জাতীয়তাবাদী ছাত্রদলের সব স্তরের নেতাকর্মীদের মামুনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছেন।

ছাত্রদল সূত্রে জানা যায়, সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts