• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ডিক্যাবের নতুন সভাপতি মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক কায়েস

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

[ad_1]

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির এ কে এম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের ইমরুল কায়েস।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশনের আবিদা সুলতানা মুক্তা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মোর্শেদ হাসিব হাসান, দপ্তর সম্পাদক আলাপ ডট নিউজের নাহিদ হোসেন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন দীপ্ত টেলিভিশনের রুবায়েত হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন—আমাদের নতুন সময়ের খুররম জামান, দৈনিক আমার দেশের বশীর আহমেদ, চ্যানেল আইয়ের পান্থ রহমান, দৈনিক জবাবদিহির আতিকুর রহমান ও সময়ের আলোর এমএকে জিলানী।

এর আগে বিদায়ী কমিটির সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন এবং কোষাধ্যক্ষ মোর্শেদ হাসিব হাসান সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category