• বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান তারেক রহমানের মন্ত্রিসভার ৪১ জনই নতুন মুখ গণভোটের রায় বাস্তবায়নে শপথ বাধ্যতামূলক: আসিফ মাহমুদ – IPCSBDPress সর্বনিম্ন ৫০ টাকা ডিপোজিট করে ইনকাম! আজই শুরু করুন রিয়েল অ্যাপ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ডা এম এইচ কবির তিন সরকারের শপথ পড়িয়ে ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউনূসের আমন্ত্রণে তিন দিনের সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট – IPCSBDPress ইমরান খানের সমর্থনে পাকিস্তান সরকারকে স্টিভ ওয়াহ-গাভাস্কার-চ্যাপেলদের চিঠি রাজশাহী মহানগরীতে আরএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯ জন – IPCSBDPress

ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন


ডাক্তারদের ৯টার অফিস ১২টায় গেলে হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাসপাতালে আমি আকস্মিক ভিজিট করবো এবং যদি চিকিৎসকরা ঠিক সময়ে না আসেন, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাতদিনের মধ্যে ভিজিট শুরু করবো হাসপাতালগুলোতে। এক মাসের মধ্যে ডাক্তারদের কর্মস্থলে সঠিক সময়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করবো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা। এই মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হওয়া উচিত এবং অবশ্যই থাকবে। আমি সিন্ডিকেট উচ্ছেদ করবো। বিদ্যমান কাঠামোকে পূর্ণাঙ্গভাবে ব্যবহার করার পাশাপাশি নতুন সরকার জনগণের জন্য, বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য নতুন কাঠামো তৈরি করবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের আস্থাহীনতার কারণে যে বিদেশে যায় তা না। এ ক্ষেত্রে মান বৃদ্ধি করতে হবে। এটি করলে মন্ত্রী এমপিরাসহ সাধারণ মানুষের বিদেশে চিকিৎসা নেয়ার প্রবণতা কমবে। আমার কিছু হলেই যেন বিদেশ যেতে না হয়, সেই চেষ্টা করবো। একবারে জটিল কিছু, যার চিকিৎসা নেই, সে ক্ষেত্রেও দেশেই সর্বোচ্চ চেষ্টা করবো। দুর্নীতি কমাবো। করাপশন ফ্রি স্বাস্থ্য মন্ত্রণালয় করবো। সিন্ডিকেট ভেঙ্গে ফেলবো। কারো চাপে কাজ করবো না।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts