[ad_1]
জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা। আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই। আমরা দায়িত্বশীল বিরোধীদল হিসেবে ভূমিকা রাখতে চাই। সরকার ভুল করলে পরমার্শ দেব, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করবো। আমরা সরকারি দলকে বলবো, আসুন জুলাইকে সম্মান করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিই।
বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বিরোধীদলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বিরোধী দল ডেপুটি স্পিকার নেবে না বলে জামায়াতের আমির। তিনি বলেন, বিএনপি আমাদেরকে আনঅফিশিয়ালি প্রস্তাব দিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা চাই জুলাই সনদের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। আমরা আংশিক কোনো বিষয় মানতে চাচ্ছি না। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চাই দেশ ও জাতির কল্যাণে। প্রথমে ভুল করলে ভুল ধরিয়ে দেব, তা না হলে প্রতিবাদ করব। তা না হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে যাব। সংখ্যাগরিষ্ঠতার কারণে যেকোনো বিষয়ে সরকারি দল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু সেটা আলাপ আলোচনার মাধ্যমে হতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, একটি গণভোট, আরেকটি সংসদ নির্বাচন। দেশের স্বার্থে দুটোই মেনে নিয়েছি। একটা থেকে আরেকটা আলাদা করার সুযোগ সেই। সংস্কার পরিষদে শপথ নিয়েছি, কিন্তু সরকারি দল শপথ নেয়নি। ২৪ থাকলে ২৬ থাকবে, নইলে থাকবে না। আশা করব তারা দ্রুত শপথ নেবে। ৬৯% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। যে চারটি ইস্যুতে গণভোটে রায় দিয়েছে, সেটি বাস্তবায়ন হোক সেটা চাই। এ লড়াই সংসদ ও রাজপথে একসাথে চলবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। কোনো বিষয় নিয়ে আদালতে যাওয়া ঠিক হবে না। বিরোধী দলকে পর্যাপ্ত কথা বলার সুযোগ দেবেন আশা করি।
[ad_2]