• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
হার্ভার্ডে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় সিআইপি হাসান মিয়া খোকনকে সংবর্ধনা সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২ বন্দরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন পাইলটিং স্কিম চালুর মাধ্যমে রোগীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে – স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় সন্ত্রাস বিরোধী আইনে আ’লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে ‘নির্বাচনোত্তর তরুণদের ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত সোনারগাঁয়ে বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করে যা বললেন শিক্ষামন্ত্রী সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে ৩ জনের মৃত্যু এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, পৌঁছে যাবে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী ইসলামী ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ

জি এম কাদেরের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার

Reporter Name / ৩২২ Time View
Update : রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১২ আগষ্ট) ঢাকার ষষ্ঠ যুগ্ম জেলা জজ রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের বেঞ্চ সহকারী আদনান আহমেদ।

 

আদনান আহমেদ বলেন, মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী। এই আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 

মামলার পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই জি এম কাদের ও মাহমুদ আলমের দলীয় সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ। এই আদালত এ বিষয়ে জাতীয় পার্টির নেতৃত্বের বিরোধ নিয়ে হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকা একটি রিট পিটিশনের উল্লেখ করেছিলেন। বলেছিলেন, মামলাটি বর্তমানে হাইকোর্ট বিভাগের শুনানির জন্য প্রস্তুত অবস্থায় বিচারাধীন আছে। এ পর্যায়ে কারও পক্ষে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সমীচীন নয় মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়।

 

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের আদেশের পর জি এম কাদেরবিরোধী নেতারা বলেছিলেন, আদালতের এই পর্যবেক্ষণের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ পর্যন্ত যাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, তা আইনিভাবে বৈধ নয়। ফলে তিনি সম্প্রতি দলের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ যে ১১ জন নেতাকে অব্যাহতি দিয়েছিলেন, তাঁরা সপদে বহাল রইলেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts