• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
  • English Version

জনগণের সমস্যা সমাধানই প্রশাসনের দায়িত্ব” — মনোহরদীতে জেলা প্রশাসক

Reporter Name / ২৯৪ Time View
Update : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

“জনগণের সমস্যা সমাধানই প্রশাসনের দায়িত্ব” — মনোহরদীতে জেলা প্রশাসক
মো হিমেল মিয়া।

নরসিংদী।
নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেছেন, জনগণের হতাশ হওয়ার কোনো কারণ নেই—সরকার সবসময় জনগণের পাশে আছে। জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের মূল দায়িত্ব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মনোহরদী উপজেলার একদোয়ারিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানিতে পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
সকালে জেলা প্রশাসক মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ একাধিক ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিস কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান শুভ, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মোহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব মিয়া, মনোহরদী থানার (ওসি) তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মাহতাবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. শামীমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
বিভিন্ন ইউনিয়ন পরিষদ পরিদর্শনের সময় এলাকার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং সরাসরি জেলা প্রশাসকের কাছে তাঁদের নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এ সময় রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানির সংকট, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো বিশেষ গুরুত্ব পায়। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ দিয়ে জনগণের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি দৌলতপুর, একদোয়ারিয়া, শুকুন্দি, চন্দনবাড়ি, চালাকর ও কাচিকাটা ইউনিয়ন পরিষদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে গণশুনানির মাধ্যমে নাগরিক সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts