• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

গণতন্ত্রের বাইরে কোনো শক্তি চলবে না, দেশ চালাবে নির্বাচিত সরকার” — সাখাওয়াত হোসেন বকুল।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৩৩৩ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

গণতন্ত্রের বাইরে কোনো শক্তি চলবে না, দেশ চালাবে নির্বাচিত সরকার” — সাখাওয়াত হোসেন বকুল।

মো হিমেল মিয়া  (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের মাধ্যমে ২০২৪ সালে যে গণ-অভ্যুত্থানের বিজয় এসেছিল, আজ সেই বিজয়কে স্মরণ করেই আমাদের বিজয় মিছিল। জনগণের স্পষ্ট বার্তা—গণতন্ত্র ছাড়া কোনো শক্তির দেশ পরিচালনার অধিকার নেই। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশ চালাবে, এর কোনো বিকল্প নেই।”

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মনোহরদীতে “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি” উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল আরও বলেন, “আমরা অবিলম্বে নির্বাচন চাই। যদি নির্বাচন নিয়ে আবারও তালবাহানা শুরু হয়, তবে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে।”

বিজয় র‍্যালিটি মনোহরদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হতে থাকেন।

র‍্যালি ও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সভাপতি বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হান্নান, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, মহিলা দলের সভাপতি মাসুদা সুলতানা, সাধারণ সম্পাদক হাসিনা হিমু এবং পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুন্নাহারসহ উপজেলার বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category