• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে বিএনপির উঠান বৈঠক, শেষ দিনের প্রচারণায় সংগঠন জোরদারের আহ্বান – IPCSBDPress খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল: হুমাম কাদের চৌধুরী রমজানে ব্যাংক লেনদেন সময় সাড়ে ৯টা থেকে আড়াইটা মনোহরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের ব্রিফিং ও মতবিনিময় সভা – IPCSBDPress মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত জিয়াউর রহমান না থাকলে জামায়াত রাজনীতি করতে পারতো না: রিজভী ১২ ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: ইসি সচিব দায়িত্ব পালনের সময় কোনো মহল থেকে কোনো ধরনের চাপ অনুভব করিনি ১১ ফেব্রুয়ারি চলবে দূরপাল্লার বাস, ভোটের দিন বেশিরভাগ সার্ভিস বন্ধ থাকতে পারে – IPCSBDPress আবুল কালামের পক্ষে নারায়ণগঞ্জ শহরে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা নেতা কর্মীদের

খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল: হুমাম কাদের চৌধুরী

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী বলেছেন, তার স্বপ্ন ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার। তবে সে সুযোগ আর হয়নি বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনি সমাবেশে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের কারণেই তিনি আজ বেঁচে আছেন। খালেদা জিয়া দেশের কঠিন সময়ে বিদেশে না গিয়ে অবস্থান করেছেন এ কারণেই মানুষ তাকে স্মরণ করে বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশে তিনি বলেন, রাঙ্গুনিয়ার মানুষ অতীতে ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান নিয়েছে এবং আসন্ন ভোটেও তা প্রমাণ হবে বলে তার বিশ্বাস। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে হুমাম কাদের চৌধুরী বলেন, তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং সাত মাস ‘আয়নাঘরে’ ছিলেন বলে দাবি করেন। নতুন প্রেক্ষাপটে জনগণের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রাস্তাঘাট, স্কুল ও হাসপাতালসহ বিভিন্ন খাতে উন্নয়ন দরকার। ফ্যামিলি কার্ড বিতরণ নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ আছে, তা দূর করার আশ্বাস দিয়ে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করা হবে। অবৈধ বালু উত্তোলন ও মাদক ব্যবসা বন্ধে সবার সহযোগিতা চান তিনি।

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ফয়জুল কাদের চৌধুরীসহ স্থানীয় নেতারা।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts