• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

কাঁচপুরে দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন


নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় দিঘি থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার (৬ এপ্রিল)  সকালে কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর বাজার সংলগ্ন পশ্চিম বেহাকুর এলাকার একটি দিঘির পানিতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

‎পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান,লাশটির পরিচয় শনাক্তে কাজ চলছে। আশেপাশের থানাগুলোতে নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

‎তিনি আরও জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts