• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ওভারপাস থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

[ad_1]

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিনথিয়া রহমান হুমাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চারজন আহত হয়েছেন। শুক্রবার রাতে জালকুড়ি ওভারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনথিয়া তার পরিবারের সঙ্গে সিএনজিতে যাত্রী হিসেবে ছিলেন। আহতরা হলেন তার বাবা আশিকুর রহমান শামীম, মা সানজিদা, ছোট ভাই আয়মান এবং সিএনজি চালক। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাষাড়া থেকে সাইনবোর্ডগামী একটি সিএনজি জালকুড়ি ওভারপাস অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজির দরজা ভেঙে সিনথিয়া রহমান হুমাইয়া ওভারপাস থেকে নিচে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং চালকসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category