ঈদুল ফিতর উপলক্ষে মনোহরদী থানার এসআই শহীদুজ্জামানের শুভেচ্ছা
মো হিমেল মিয়া।
মনোহরদী নরসিংদী।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনোহরদী থানার এসআই শহীদুজ্জামান উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ঈদ আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি সকলকে শান্তিপূর্ণ ও নিরাপদে ঈদ উদযাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
এদিকে, জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে মনোহরদী থানার আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ। দিন-রাত নিরলস পরিশ্রম করে তারা জনগণের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। যে কোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব।
আইনশৃঙ্খলা বাহিনীর এই দায়িত্বশীল ভূমিকা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ঈদ মোবারক 🌙