• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

ইমরানের অবস্থান অজানা, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা – IPCSBDPress

Reporter Name / ১১৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন


আপডেটঃ ১১:০৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রহস্যজনক নীরবতা ও মৃত্যুর গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনীতি। কয়েকদিন ধরে সামাজিকমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একের পর এক গুঞ্জন ছড়িয়ে পড়লেও তার কোনো স্পষ্ট অবস্থান জানাতে পারেনি সরকার বা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে না পারায় উদ্বেগ আরও বেড়েছে।

এ পরিস্থিতি ঘিরে ইমরান খানের খোঁজ জানতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তবে বিক্ষোভ শুরুর আগেই তা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। শহরে ১৪৪ ধারা জারি করে যেকোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যা আরও অশান্ত পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমা ঘোষণা দিয়েছেন, ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পুরো এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। এই সময় পাঁচজনের বেশি মানুষের জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ বা জনসভা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি অস্ত্র, লাঠি, গুলতি, বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যেকোনো সরঞ্জাম বহনেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি মোটরসাইকেলের পেছনে আরোহী নেওয়া ও লাউডস্পিকার ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও শহরের শান্তি–শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পিটিআই নেতাদের অভিযোগ, ইমরান খানের অবস্থান গোপন রাখতে সরকার ইচ্ছাকৃতভাবে আন্দোলন দমনে কঠোর হচ্ছে। পরিবার ও দলীয় নেতাদের সাক্ষাতের সুযোগ না দেওয়া এবং কারা কর্তৃপক্ষের নীরবতা আরও রহস্য উসকে দিচ্ছে। পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, তা এখন দেখার অপেক্ষা।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts