[ad_1]
আপডেটঃ ৯:৩৫ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস–এর আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মুইজ্জু ঢাকার উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক করবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট দপ্তরের পক্ষ থেকে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানানো হয়, এই সফর দুই দেশের সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ।নতুন সরকারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এই সফরের অন্যতম উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
IPCS News : Dhaka :
[ad_2]