[ad_1]
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালামের পক্ষে গণসংযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার বার (৯ ফেব্রুয়ারি) কয়েকশত দলীয় নেতাকর্মী নিয়ে শহরের খানপুর, চাষাড়া, মন্ডলপাড়া ও নিতাইগঞ্জে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় তাঁরা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট প্রার্থনা করেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম মিন্টু, সাবেক যুগ্ন আহব্বায়ক মোঃ তুষার, সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম শিপলু, নারায়ণগঞ্জ মহানগর তরুন দলের সহ-সভাপতি আমিরুল ইসলাম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সাবেক আহব্বায়ক সদস্য মোঃ রিয়াদ হোসেন ও যুবদলের কর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়া সহ অন্যান্য।
এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন
[ad_2]