• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

অবশেষে বড় পর্দায় যাত্রা শুরু প্রভার

Reporter Name / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

[ad_1]

অবশেষে দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখালেন সাদিয়া জাহান প্রভা। প্রভা অভিনয় করছেন সরকারি অনুদানের দুই সিনেমায়। একটি ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’, অন্যটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

এর আগে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত সেগুলো ফিরিয়ে দিয়েছিলেন প্রভা। তবে এবার সরকারি অনুদানপ্রাপ্ত ‘দেনা পাওনা’ দিয়েই হচ্ছে তার রুপালি পর্দায় অভিষেক। এক অনুষ্ঠানে প্রভা আক্ষেপ করেছিলেন, চলচ্চিত্রে তার ভাগ্য ভালো নয়। একাধিক সিনেমা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনোটিই শুটিং পর্যন্ত গড়ায়নি। তবে এবার সেই আক্ষেপ ঘুঁচতে চলেছে তার।

‘দুই পয়সার মানুষ’ সিনেমায় একজন আইনের ছাত্রী হিসেবে দেখা যাবে প্রভাকে। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে দেখা যাবে ‘নিরুপমা’ চরিত্রে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসনির্ভর এ সিনেমায় এক নারীর সংগ্রামী জীবন তুলে ধরবেন তিনি।

দুই দশকের ক্যারিয়ারে একটা সিনেমাতেও অভিনয় করেননি প্রভা। সিনেমায় কাজের অফার পেলেও এড়িয়ে গেছেন। এমন কি ‘মনপুরা’ সিনেমায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েও সিনেমায় কাজ করেননি তিনি। 

প্রভা বলেন,‘অনেকবার সিনেমায় কাজের অফার পেয়েছি, কোনো সিনেমার ক্ষেত্রে স্ক্রিপ্ট পড়েছি আবার কোনোটায় রিহার্সেলও করেছি কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটায় আর কাজ করা হয়নি। তাই এবার একটু সময় নিয়ে শুটিং করার পর সবাইকে জানালাম হ্যাঁ সিনেমায় অভিনয় করছি। আমার যখন সিনেমায় কাজের অফার আসতে শুরু করে তখন আমার পড়াশুনা ছিল, বাসায় কেউ চায়নি আমি সিনেমা করি। পরিবারের একটা ভয় কাজ করতো যে সিনেমায় কাজ করলে পড়াশুনাটা শেষ হয়তো আমার হবে না। সে কারণেই এতোদিন সিনেমায় কাজ করাটা হয়নি।’

এরপর অভিনেত্রী বলেন, ‘যখন আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে শুরু করি তখন কাজের অফার পাচ্ছিলাম কিন্তু আমি সিনেমার ভালো গল্প পাচ্ছিলাম না। আমি কেন্দ্রীক গল্প না পাওয়ার কারণেও সিনেমায় এতোদিন কাজ করাটা হয়নি। এই সময় এসে আমার মনে হয়েছে, আমি একজন অভিনয়শিল্পী। আমার অন্তত একটা সিনেমায় কাজ করা উচিত। ক্যারিয়ারে একটা সিনেমাও থাকবে না, এটা কেমন হয়! সেই সময় কাজের অফারটা পাই। তখন আমার মনে হয়েছে, এখন না করলে হয়তো আর কোনোদিন সিনেমায় অভিনয়টা করাই হবে না।

 

প্রসঙ্গত, ‘দুই পয়সার মানুষ’ সিনেমায় প্রভার বিপরীতে রয়েছেন এ বি এম সুমন। অন্যদিকে ‘দেনা পাওনা’য় অভিনেত্রীকে মামনুন হাসান ইমনের বিপরীতে দেখা যাবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts