• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

৭৫ শতাংশ এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রতিশ্রুতি এনসিপির

Reporter Name / ২১৫ Time View
Update : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

[ad_1]

ক্ষমতায় এলে আগামী ৫ বছরে দেশের এমপিওভুক্ত ৭৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) জাতীয়করণের আওতায় নিয়ে আসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি এমপিওভুক্ত বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতে গড়ে ওঠা দলটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ঘোষিত নির্বাচনি ইশতেহারে এ তথ্য তুলে ধরেছে এনসিপি। তারা মোট ৩৬ দফার ইশতেহার ঘোষণা করেছে। এর ১৭ ও ১৮ ধারায় শিক্ষা-সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়।

বিস্তারিত ইশতেহারে শিক্ষা নিয়ে বলা হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সব ধরনের শিক্ষার মাধ্যম ও পদ্ধতিগুলোর একটি যৌক্তিক সমন্বয় করা হবে। পাঁচ বছরের মধ্যে ৭৫ শতাংশ এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধাপে ধাপে ও মানদণ্ডভিত্তিক জাতীয়করণের আওতায় আনা হবে।

অগ্রাধিকারভিত্তিতে প্রত্যন্ত ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে এবং বাকিগুলোর জন্য উন্নত এমপিও কাঠামো, পূর্ণ বেতন-ভাতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

ইশতেহারে শিক্ষকতাকে সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে গড়ে তুলতে নানান ধরনের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। ঘোষণা অনুযায়ী, শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বহির্বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পৃথক ও প্রতিযোগিতামূলক বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

বেতন কাঠামো প্রতিবছর মুদ্রাস্ফীতি অনুসারে সমন্বয় করা হবে। এ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও বেতন নির্ধারণে একক, স্বচ্ছ ও মেধাভিত্তিক মানদণ্ড প্রবর্তন করা হবে।

এছাড়া প্রতিবছর একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে সব সরকারি শিক্ষক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রশিক্ষণ, গবেষণা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ করে শিক্ষকতাকে একটি সম্মানজনক ও আকর্ষণীয় পেশা হিসেবে প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছে দলটি।

অন্যদিকে উচ্চশিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রের সংযোগ স্থাপন করতে স্নাতক পর্যায়ে ছয় মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ/ থিসিস রিসার্চ বাধ্যতামূলক করা হবে বলেও এনসিপির ইশতেহারে উল্লেখ করা হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts