• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

৫০০ পর্বের লক্ষ্য নিয়ে গ্লোবাল টেলিভিশনে শুরু হলো নোয়াখালী এক্সপ্রেস

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

[ad_1]

নোয়াখালী অঞ্চল ও ভাষা নিয়ে অসংখ্য নাটক হয়েছে, তবে এবারই প্রথম হলো দীর্ঘ ধারাবাহিক। নোয়াখালী নিয়ে মানুষদের ভেতরে ও বাইরে যে ফ্যান্টাসি রয়েছে, সেটি উঠে এসেছে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামের এই দীর্ঘ ধারাবাহিকের মাধ্যমে।

অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এই বিশেষ টিভি সিরিজটি সম্প্রচার শুরু হচ্ছে আজ (১৫ নভেম্বর) থেকে সপ্তাহে চারদিন ( শনি, রবি, সোম ও মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্লোবাল টিভিতে। 

এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গ্লোবাল টেলিভিশন অডিটোরিয়ামে। যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা অরণ্য আনোয়ার, গ্লোবাল টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, অভিনেতা সুজাত শিমুল, আমিন আজাদসহ অনেকেই।

ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নোয়াখালী অঞ্চলকে হাজার বছরের প্রচলিত বিভিন্ন মিথ বা লোক কথা এই ধারাবাহিকের মূল বিষয়। যেমন চাঁদে সত্যিকার অর্থে নোয়াখালীর বুড়ি বসবাস করে বা নোয়াখালী স্বতন্ত্র দেশ হলে এটা ইউরোপের মতো সমৃদ্ধ দেশ হতে পারতো। ইত্যাদি বিভিন্ন কাল্পনিক বিষয় এই ধারাবাহিকে এসে বাস্তবতার রূপ নিয়েছে। এই ধারাবাহিকে একটি নভোযান দেখানো হয়েছে। যেই নভোযানের নাম নোয়াখালী এক্সপ্রেস। বৃহত্তর নোয়াখালীর চারপাশের সীমানা বহুদূর বিস্তৃত। অথচ আশপাশের জেলা চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ভোলা এমনকি ভরতের ত্রিপুরাতেও রয়েছে নোয়াখালী অনেক সম্পত্তি। নোয়াখালীর মানুষদের মনে বয়ে চলা এসব লোককথাই নাটকটির উপজীব্য হয়ে উঠেছে।’

গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান হারুনুর রশীদ সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজটিকে তিনি ৫০০ পর্ব পর্যন্ত নিয়ে যেতে চান।

নোয়াখালী এক্সপ্রেস’র মাধ্যমে নাট্যকার-পরিচালক অরণ্য আনোয়ার ছয় বছর পর টিভি সিরিজে ফিরছেন। এর আগে সর্বশেষ ২০১৯ সালে মাছ রাঙা টিভিতে প্রচার হয়েছিল ৩১২ পর্বের ধারাবাহিক ‘ফুল এইচ ডি’।

এই সময়ের এক ঝাঁক নতুন মুখ নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক ‘নোয়াখালী এক্সপ্রেস’। পুবাইল, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে চিত্রায়িত এই নাটকে অভিনয় করেছেন সুজাত শিমুল, আশরাফুল আলম সোহাগ, রেজা শিকদার, আশরাফ সুপ্ত, সাদ্দাম মাল, আমিন আজাদ, রেশমা আহমেদ, ফারজানা মিহি, সুমাইয়া অর্পা, রেজমিন সেতু, তাবাসসুম মিথিলা, অধরা নিহারিকা, হীরামনি, ফারিয়া, জান্নাত রুপু, শেহজাদ ওমর, তনয় বিশ্বাস প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category