• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় ৪০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা পাইকপাড়ায় ২০৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড নারায়ণগঞ্জে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সেনসিটাইজেশন কর্মশালা স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ভিক্টোরিয়া হাসপাতালে জেলা প্রশাসকের ফলোআপ পরিদর্শন রূপগঞ্জে বাড়িতে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন বন্দরে গ্যাস বিস্ফোরণ: একে একে চলে গেল পরিবারের ৪ সদস্য বন্দরে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি: অভিযুক্ত গ্রেপ্তার – Zaawansowana Platforma Rozrywki Online Dla Wymagających Graczy

৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের চূড়ান্ত রূপ

Reporter Name / ৪৮০ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক: আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুত চূড়ান্ত রূপ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেয়ার লক্ষ্যেই আমাদের কাজ।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে। সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। সময় একটু বেশি লাগলেও পরবর্তী আলোচনা অনেক সহজ হয়ে যাবে।

তিনি জানান, সোমবার কমিশনের ২০তম বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জুলাই সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।

খসড়াটি সম্পর্কে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পৌঁছে দিতে।

তিনি বলেন, কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।

আজকের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।

কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।

আলোচনার সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts