• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

১৬ ডিসেম্বর এনইআইআর চালু, সব বৈধ-অবৈধ ফোনই পাচ্ছে স্বয়ংক্রিয় নিবন্ধন

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

আগামী ১৬ ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম কার্যকর হবে। এরপর থেকে দেশের নেটওয়ার্কে অবৈধ বা আনঅফিসিয়াল কোনো স্মার্টফোন আর চলবে না। তবে এরইমধ্যে নেটওয়ার্কে যুক্ত বা ব্যবহৃত সব বৈধ ও অবৈধ মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং নেটওয়ার্কে সচল থাকবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে সেটির বৈধতা যাচাই করতে গ্রাহকদের ফোনে *#06# ডায়াল করে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর সংগ্রহের পর ‘KYD<স্পেস>আইএমইআই নম্বর’ লিখে ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে তথ্য জানানো হবে।

আর এনইআইআর সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য গ্রাহকরা বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০–তে কল করতে পারবেন। পাশাপাশি যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য জানা যাবে। তবে এই সেবা চালু হবে ১৬ ডিসেম্বর থেকে। এছাড়া সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ফোন করে কিংবা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও সহায়তা নেওয়া যাবে। একই সঙ্গে এনইআইআর  সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসা ও তথ্য জানতে গ্রাহকদের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দিয়েছে বিটিআরসি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts